advertisement

Art Director Death: বিদেশে গিয়ে হার্ট অ্যাটাক! আজারবাইজানে শ্যুটে শেষ নিশ্বাস ত্যাগ প্রখ্যাত আর্ট ডিরেক্টর

Last Updated:

Art Director Death: মিলানের অসুস্থতার খবর পেয়েই অজিত ও ছবির পরিচালক মাগিজ থিরুমেনি এবং চিত্রগ্রাহক নীরভ শাহ হাসপাতালে ছুটে গিয়েছিলেন। কিন্তু তাঁরা হাসপাতালে পৌঁছানোর আগেই মিলান শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত প্রখ্যাত আর্ট ডিরেক্টর মিলান
প্রয়াত প্রখ্যাত আর্ট ডিরেক্টর মিলান
চেন্নাই: প্রয়াত প্রখ্যাত আর্ট ডিরেক্টর মিলান। ‘কালভা কাধলান’, ‘সামি ২’-এর মতো বিখ্যাত তামিল ছবিতে কাজের জন্য পরিচিত তিনি। আজারবাইজানে হৃদরোগে আক্রান্ত হন মিলান। শেষ নিশ্বাস ত্যাগ করেন আজ। তামিল সুপারস্টার অজিতের সঙ্গে আগামী ছবি বিদা মুয়ারচি-র জন্য কাজ করছিলেন মিলান।
‘বিল্লা’, ‘ভিরাম’, ‘ভেদালাম’-সহ অজিতের আগের ছবিগুলিতেও আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন মিলান। সংবাদমাধ্যম সূত্রে খবর, মিলানের কার্ডিয়াক অ্যারেস্ট হয় আজ সকালে। বিদেশে শ্যুটিং চলছে। কাজ সেরে গতকাল রাতে হোটেলে ফিরে একদম সুস্থই ছিলেন মিলান। কিন্তু আজ সকালে নিজের টিমের সবাইকে কাজের জন্য জড় করার সময়েই তিনি জানান, শরীরে অস্বস্তি হচ্ছে। সঙ্গে প্রবল ঘাম হচ্ছিল। সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থার কর্মচারীরা তাঁর জন্য গাড়ির ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে যান।
advertisement
advertisement
মিলানের অসুস্থতার খবর পেয়েই অজিত ও ছবির পরিচালক মাগিজ থিরুমেনি এবং চিত্রগ্রাহক নীরভ শাহ হাসপাতালে ছুটে গিয়েছিলেন। কিন্তু তাঁরা হাসপাতালে পৌঁছানোর আগেই মিলান শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গিয়েছে, ‘বিদা মুয়ারচি’-র টিম আজারবাইজান থেকে চেন্নাইয়ে মিলানের মৃতদেহ ফিরিয়ে আনার চেষ্টা করছে। ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যাতে তাঁর পরিবার এবং বন্ধুরা শেষ শ্রদ্ধা জানাতে পারে।
advertisement
মিলানের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী। চেন্নাইতে থাকেন। তাঁর একটি ছেলেও রয়েছেন, আজারবাইজানের শ্যুটিংয়ের সময় তাঁকে সহায়তা করছিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Art Director Death: বিদেশে গিয়ে হার্ট অ্যাটাক! আজারবাইজানে শ্যুটে শেষ নিশ্বাস ত্যাগ প্রখ্যাত আর্ট ডিরেক্টর
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement