advertisement

Taarak Mehta Ka Ooltah Chashmah: পাকাপাকি ভাবে উলটা চশমা ছাড়ছেন দয়াবেন দিশা!

Last Updated:

খবরটি প্রকাশ্যে আসার পর থেকে তারক মেহতা-প্রেমীদের মন ভাঙতে শুরু করেছে।

#মুম্বই: প্রায় এক দশক কেটে গিয়েছে। তবুও এই বিনোদনের কোনও বিকল্প নেই। তারক মেহতা কা উলটা চশমা (Taarak Mehta Ka Ooltah Chashmah)। প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে টেলিপ্রেমীদের ঘরে ঘরে দারুণ জনপ্রিয় এই সিরিয়াল। তবে এবার ছন্দপতন হতে চলেছে। শোনা যাচ্ছে, তারক মেহতা কা উলটা চশমা সিরিয়াল থেকে বেরিয়ে আসছেন দিশা বকানি (Disha Vakani)। এতদিন ধরে দয়াবেনের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল। এবার তাঁর শো থেকে বেরিয়ে আসা নিয়ে জল্পনা ক্রমবর্ধমান।
খবরটি প্রকাশ্যে আসার পর থেকে তারক মেহতা-প্রেমীদের মন ভাঙতে শুরু করেছে। দয়াবেনের শো ছাড়ার কথা কেউই বিশ্বাস করতে চাইছেন না। তবে নানা তথ্য ও সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি খবরে এই ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। এমনিতেই একটা সময়ে বেশ কয়েক মাস ধরে দেখা যায়নি দিশাকে। শোনা যায়, মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন তিনি। তাই সিরিয়ালের শ্যুটিং থেকে দূরে রয়েছেন। আর এর পর থেকেই ভক্তদের মধ্যে জল্পনা বাড়তে থাকে। প্রায় সবার মনেই একটাই জিজ্ঞাসা ছিল, তারক মেহতার পরিবারে কবে ফিরছেন দয়াবেন? তবে এবার হতাশা আরও বাড়বে। কারণ আর দেখা যাবে না সবার প্রিয় দয়াবেনকে।
advertisement
Koimoi-এর এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, মাতৃত্বকালীন ছুটি কাটানোর পর তারক মেহতা কা উলটা চশমা সিরিয়ালের প্রযোজক সংস্থার সঙ্গে দীর্ঘ আলোচনা হয় দিশার। বেশ কয়েকদিন ধরে কামব্যাক প্লট নিয়েও আলোচনা চলে। তবে পেমেন্ট সংক্রান্ত কোনও ইস্যুতেই না কি ঝামেলা শুরু হয়। বেশ কয়েকটি মিটিংয়ের পরও সেই সমস্যা মেটেনি। আর এর জেরেই শো ছাড়ার সিদ্ধান্ত নেন দিশা। ইতিমধ্যেই পরিচালক ও প্রযোজক বিষয়টি সম্পর্কে নিশ্চিত। তবে দিশার ফিরে আসা নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। আপাতত একটা ধোঁয়াশা রয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে একটি অন্য প্রসঙ্গে সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই সিরিয়াল। গত বছর ডিসেম্বরে আত্মহত্যা করেন এই জনপ্রিয় কমেডি ধারাবাহিকের চিত্রনাট্যকার অভিষেক মাকওয়ানা (Abhishek Makwana)। তাঁর সুইসাইড নোটে আর্থিক সমস্যার কারণে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছিল। অবশ্য পরিবারের অভিযোগ ছিল, সাইবার লোনের ফাঁদে পা দিয়ে এই ঘটনার শিকার হন অভিষেক মাকওয়ানা। এবার আর এক নতুন ধাক্কার মুখে এই কমেডি ধারাবাহিক!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Taarak Mehta Ka Ooltah Chashmah: পাকাপাকি ভাবে উলটা চশমা ছাড়ছেন দয়াবেন দিশা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement