advertisement

Swastika Dutta : মন ভাল নেই স্বস্তিকার

Last Updated:
কলকাতা : রাধিকাকে হারিয়ে নতুন গন্তব্যের উদ্দেশে পাড়ি দিয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ৷ পুরনো ঠিকানা হারিয়ে বেশ মনখারাপ নায়িকার ৷ মন খারাপের কথা জানিয়েওছেন সামাজিক মাধ্যমে ৷
২৩ জুলাই শেষ হয়ে গিয়েছিল শ্যুটিং ৷ ৭ অগাস্ট সম্প্রচারিত হল ‘কী করে বলব তোমায়’-এর শেষ পর্ব ৷ ধারাবাহিকের ক্লিপিংস শেয়ার করে ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, তাঁর আরও একটা যাত্রা শেষ হল ৷ দর্শকদের মিস করবেন তিনি ৷ তাঁর আশা, শুরু থেকে দর্শকদের যে ভালবাসা পেয়েছেন, একই রকম ভাবে তা পাবেন আগামি দিনগুলিতেও ৷
advertisement
১ বছর ৮ মাস ধরে সম্প্রচারিত হওয়ার পর বন্ধ হয়ে গেল জি বাংলার জনপ্রিয় ধরাবাহিক ‘কী করে বলব তোমায়’ ৷ এর আগে ‘দুগ্গা দুগ্গা’, ‘ভজ গোবিন্দ’, ‘বিজয়িনী’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন স্বস্তিকা ৷ তাঁকে দেখা গিয়েছে ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘অভিমান’, ‘যেতে নাহি দিব’-সহ একাধিক ছবিতেও ৷
advertisement
advertisement
তবে সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর কাছে ‘কী করেব বলব তোমায়’ ধারাবাহিক খুব স্পেশাল ৷ কারণ এই প্রথম তাঁকে অন্তঃসত্ত্বার ভূমিকায় অভিনয় করতে হয়েছে ৷ সেটা তাঁর কাছে গভীর অনুভূতি ৷
ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, পরের চরিত্রের জন্য নিজের লুক বদলাচ্ছেন স্বস্তিকা ৷ ইতিমধ্যেই চুল কেটেছেন ৷ মন দিয়েছেন শরীরচর্চাতেও ৷ ‘রাধিকা’-র বিপরীতে কর্ণের চরিত্রে অভিনয় করা ক্রুশল আহুজাও আসছেন নতুন কাজে৷ তাঁকে এ বার দেখা যাবে প্রযোজক-পরিচালক সুশান্ত দাসের আগামী হিন্দি ধারাবাহিকে। তাঁরই জনপ্রিয় ধারাবাহিক ‘দীপ জ্বেলে যাই’-এর হিন্দি রিমেক এটি। সেখানেও নায়কের ভূমিকায় অভিনয় করবেন ক্রুশল ৷
advertisement
নতুন চরিত্রে নিজেকে ডুবিয়ে দেওয়ার পাশাপাশি স্বস্তিকার অবসর জুড়ে আছেন প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায় ৷ দু’জনের কাটানো প্রেমের অবসর মাঝে মাঝেই উঠে আসে তাঁদের সামাজিক মাধ্যমের প্রোফাইলে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Swastika Dutta : মন ভাল নেই স্বস্তিকার
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement