advertisement

Aparajita Apu: অপু-সুপুর এই কীর্তি শাশুড়ি অবলা দেখলে আর রক্ষে ছিল না!

Last Updated:
কলকাতা : শ্যুটিঙের ফাঁকে কুশীলবদের কাছে সময় কাটানোর অন্যতম মাধ্যম হল রিল ভিডিয়ো ৷ নানা রকমের রিল ভিডিয়ো দেখা যায় সামাজিক মাধ্যমে তাঁদের প্রোফাইলে ৷ চেনা স্রোতে গা ভাসিয়েছেন সুস্মিতা দে-ও (Susmita Dey) ৷ ‘অপরাজিতা অপু’-র (Aparajita Apu) প্রোফাইল জুড়ে রয়েছে তাঁর রিল ভিডিয়ো৷ অধিকাংশ ভিডিয়োতেই সঙ্গী হয়েছেন তাঁর অনস্ক্রিন দিদি তথা জা সুপর্ণা ওরফে ‘সুপু’ ৷
অনস্ক্রিন দিদির সঙ্গে শ্যুট করা একটি রিল ভিডিয়ো রবিবার পোস্ট করেছেন সুস্মিতা ৷ ক্যাপশনে লিখেছেন, ‘তিন বার টেকের পর তিনি এটা করলেন! তার পর হাসির ইমোজি ৷
৫ সেকেন্ডের ওই ভিডিয়োতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে তালে ভ্রূভঙ্গি করছেন সুস্মিতা ৷ তার মাঝেই ডান চোখ মটকালেনও তিনি ৷ কিন্তু সুপু অর্থাৎ অভিনেত্রী শতাব্দী নাগ কিছু ক্ষণ ভ্রূভঙ্গি করেই হেসে লুটিয়ে পড়লেন ৷
advertisement
advertisement
কিছু দিন আগে স্রোতে আরও এক বার গা ভাসিয়েছিলেন অপু-সুপু ৷ শ্যুটিঙের ফাঁকে তাঁরা নাচছিলেন ‘পরমসুন্দরী’-র সুরে ৷ এক সপ্তাহ আগে করা সেই পোস্টে ভাললাগা ভালবাসার প্রতিক্রিয়া ছাপিয়ে গিয়েছে ৩৮ হাজারেরও বেশি ৷ সেই নাচের ভিডিয়োতে অবশ্য অপরাজিতার সঙ্গে পাল্লা দিয়েই নেচেছেন দিদি সুপর্ণা ৷
ভিডিয়ো ‘বিশেষ দ্রষ্টব্য’ হিসেবে সুস্মিতা মনে করিয়ে দিয়েছেন তাঁরা কেউ পেশাদার নৃত্যশিল্পী নন ৷ অনস্ক্রিন দুই বোনের নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা ৷ কেউ কেউ মজা করে লিখেছেন, ‘যদি অবলা মুখার্জি দেখতো এই নাচ, আর রক্ষে ছিল না৷’ প্রসঙ্গত ধারাবাহিকে অবলা হলেন সুপু ও অপুর শাশুড়ি ৷ অবলার চরিত্রে অভিনয় করছেন সোমা চক্রবর্তী ৷
advertisement
দর্শকদের পছন্দের তালিকার প্রথম দিকেই আছে ‘অপরাজিতা অপু’ ৷ তার জের সুস্মিতার ফেসবুক প্রোফাইলেও ৷ তিনি কিছু পোস্ট করলেই উচ্ছ্বসিত হয়ে পড়েন নেটিজেনরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajita Apu: অপু-সুপুর এই কীর্তি শাশুড়ি অবলা দেখলে আর রক্ষে ছিল না!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement