advertisement

Agnidev and Sudipa: ‘আমার সঙ্গে তুমি এটা কী করে করতে পারলে?’ খোলা হাটে স্বামীকে প্রশ্ন সুদীপার

Last Updated:

তাঁর সঙ্গে এটা তিনি কী করে করতে পারলেন? ফেসবুকের খোলা পাতায় স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়কে (Agnidev Chatterjee) এই প্রশ্নই সুদীপার (Sudipa Chatterjee) ৷

কলকাতা :  তাঁর সঙ্গে এটা তিনি  কী করে করতে পারলেন? ফেসবুকের খোলা পাতায় স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়কে (Agnidev Chatterjee) এই প্রশ্নই সুদীপার (Sudipa Chatterjee) ৷
কী এমন গর্হিত কাজ করেছেন অগ্নিদেব? তিনি শেয়ার করেছেন সুদীপার বহু পুরনো একটি ছবি ৷ পোস্টে ট্যাগও করেছেন অর্ধাঙ্গিনীকে ৷ কালো বালুচরীর সঙ্গে রূপোর গয়নায় সেই ছবিতে জনপ্রিয় সঞ্চালিকাকে চেনাই দায়! একঢাল চুলে হাসিমুখে সুদীপার এই রূপে নেটিজেনরা তো অভিভূত ৷ কিন্তু স্বয়ং নায়িকা বেশ অস্বস্তিতেই পড়েছেন ৷
ছবিটিতে তিনি সম্ভবত দ্বিপ্রাহরিক ভোজের নিমন্ত্রণে গিয়েছেন ৷ কিন্তু দুপুরবেলা কালো শাড়িতে কে যায় নিমন্ত্রবাড়িতে ? নিজের পুরনো সাজে নিজেরই এখন হাসি পাচ্ছে সুদীপার! কত বছর আগের ছবি এটি? সুদীপা নিশ্চিত করে কিছু বলেননি ৷ তবে ক্যাপশনে বলেছেন, ‘চাঁদনি’ এবং ‘সিলসিলা’-র দিনগুলি ৷ এই দু’টি ছবির নামের উল্লেখ দেখে অনুমান করা যায় সুদীপার পুরনো ছবিটি নয়ের দশকের গোড়ার বা আটের দশকের৷
advertisement
advertisement
পরিচালক অগ্নিদেবের সঙ্গে সুদীপার আলাপ বিনোদন জগতে  কাজের সূত্রে ৷ আলাপ থেকে প্রেমের পথে অন্যতম অনুঘটক ছিল অগ্নিদেবের পোষ্যরা ৷ তাঁর বাড়িতে গিয়ে সুদীপার ভাল লেগেছিল পোষ্য সারমেয়দের ৷ সেই ভালবাসাই দু’জনকে ক্রমশ কাছাকাছি এনেছে ৷ হৃদয়ের টানের কাছে ম্লান হয়ে গিয়েছে দু’জনের মাঝে বয়সের বিস্তর ব্যবধানও ৷
২০১০ সালে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে হয় অগ্নিদেব ও সুদীপার ৷ অগ্নিদেবের বালিগঞ্জের বাড়িতেই বসেছিল বিয়ের আসর ৷ এর পর ৭ বছর পর আইনি বিয়ে হয় তাঁদের ৷ দু’বার বিয়ের সঙ্গে ছিল দু’টি মধুচন্দ্রিমাও৷ প্রথম বার অগ্নিদেব সুদীপা গিয়েছিলেন মানালিতে ৷ ৭ বছর পর দ্বিতীয় মধুচন্দ্রিমায় গন্তব্য ছিল সুদূর ইউরোপ ৷ স্বামী অগ্নিদেব এবং ছেলে আদিদেবকে নিয়ে সুদীপা এখন ভরপুর সংসারী ৷ অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলে আকাশের সঙ্গেও তাঁর সম্পর্ক অন্তরঙ্গ ৷ প্রথমে তাঁদের মধ্যে জটিলতা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সহজ হয়েছে তাঁদের সম্পর্ক ৷
advertisement
টেলিভিশনের সুদীপা জনপ্রিয় সামাজিক মাধ্যমেও ৷ তাঁর প্রোফাইল জুড়ে থাকে ঘরোয়া পারিবারিক জীবনেরই টুকরো কোলাজ ৷ নেটিজেনরা উপভোগ করেন সেলেব্রিটির পারিবারিক পরিসরও ৷ পুরনো ছবি ঘিরে স্বামীর সঙ্গে সুদীপার মজার খুনসুটিও নেটিজেনদের মন জয় করেছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Agnidev and Sudipa: ‘আমার সঙ্গে তুমি এটা কী করে করতে পারলে?’ খোলা হাটে স্বামীকে প্রশ্ন সুদীপার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement