advertisement

নায়ক-নায়িকার অন্তরঙ্গ ছবি ট্যুইটারে ফাঁস করলেন গায়িকা !

Last Updated:

দক্ষিণ ফিল্ম দুনিয়ার শোরগোল ৷ তাও আবার ট্যুইটারে ফাঁস হওয়া জনপ্রিয় নায়ক-নায়িকার অন্তরঙ্গ ছবি নিয়েই তুমুল হট্টগোল৷

#চেন্নাই: দক্ষিণ ফিল্ম দুনিয়ার শোরগোল ৷ তাও আবার ট্যুইটারে ফাঁস হওয়া জনপ্রিয় নায়ক-নায়িকার অন্তরঙ্গ ছবি নিয়েই তুমুল হট্টগোল৷ গোটা কাণ্ড-র দোষ গিয়ে পড়েছে গায়িকা সুচিত্রা কার্তিকের কাঁধে ৷
গপ্পোটা হল, গায়িকা সুচিত্রা কার্তিকের ট্যুইটার প্রোফাইলে সম্প্রতি শেয়ার হয়েছে দক্ষিণী নায়ক ধনুশের অন্তরঙ্গ কিছু ছবি ৷ তবে শুধুই ধনুশ নন, এই তালিকায় রয়েছেন ত্রিশা ও হংসিকা মোতয়ানির ছবিও ৷
গোটা দক্ষিণী ছবির দুনিয়ায় রটেছে কিছুদিন আগে নাকি গায়িকা সুচিত্রার সঙ্গে খুবই বাজে ব্যবহার করেন ধনুশ ও তাঁর টিম ৷ আর তা থেকে বদলা নিতেই এই ধরণের ছবি ট্যুইটারে আপলোড করেছেন সুচিত্রা !
advertisement
advertisement
তবে এই ধরণের অভিযোগকে একেবারেই উড়িয়ে দিয়েছেন গায়িকা সুচিত্রা ৷ তাঁর কথায়, ‘আমার ট্যুইটার প্রোফাইল হ্যাক করা হয়েছে !’
তবে অনেকের মতে, ট্যুইটার প্রোফাইল হ্যাক করা হলেও, অন্তরঙ্গ ছবি গুলো কোথা থেকে এল ? প্রশ্ন উঠেছে সেখানেই! অন্যদিকে ট্যুইটারে এই ধরণের ঘটনায় উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন অভিনেতা ধনুশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নায়ক-নায়িকার অন্তরঙ্গ ছবি ট্যুইটারে ফাঁস করলেন গায়িকা !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement