advertisement

রাজের গৃহে প্রবেশ করলেন ‘রাজ-বধূ’, দেখুন ভিডিও

Last Updated:
#কলকাতা: ঠিক যেন ছবির মতো ৷ এই একটা বিশেষণই যায় রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে ৷ গত তিনদিন ধরে মেগা ইভেন্ট দেখল টলিউড ৷ এই দুই টলি তারকার বিয়েকে ঘিরে উত্তেজনাও কিছু কম ছিল না ৷ বিয়ে সম্পন্ন ৷ এক মাথা সিঁদুরে শুভশ্রী এখন রাজ-ঘরণী ৷ বাবার বাড়ি ছেড়ে স্বামীর ঘরে যাওয়ার পালা ৷
শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় এবং মা বীণা গঙ্গোপাধ্যায় জামাই বাবাজীবনের হাত ধরে মেয়েকে এগিয়ে দিয়েছেন শ্বশুরবাড়ির পথে ৷ এ বার রাজের বাড়িতে শুভশ্রীর ঢোকার পালা ৷
advertisement
বাওয়ালির রাজবাড়ি থেকে ‘রাজবাড়ি’তে শুভশ্রীর ঢোকার মুহূর্ত ক্যামেরা বন্দি হল ৷ আর সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন রাজ নিজেই ৷ নতুন বৌকে নিয়ে বাড়ি ফিরেছেন রাজ ৷ ছেলের বৌকে আদর করে বরণ করে নিলেন রাজ চক্রবর্তীর মা লীলা চক্রবর্তী ৷ দুধ-আলতায় পা রেখে স্বামীর গৃহে প্রবেশ করলেন টলিপাড়ার এই নামী অভিনেত্রী ৷
advertisement

#grihoprobesh

A post shared by Subhashree Gangully Dev (@subhashree_gangully_dev) on

advertisement
প্রথা মেনে আজ হচ্ছে রিসেপশন। ভেনু আরবানা । ‘রাজশ্রী’ বিয়েতে তেমন কোনও তারকার চমক মেলেনি । তাই আশা করা হচ্ছে রিসেপশন পার্টি হবে তারকাখচিত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাজের গৃহে প্রবেশ করলেন ‘রাজ-বধূ’, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement