advertisement

এই প্রথম বিয়ের ভিডিও অ্যালবাম শেয়ার করলেন শুভশ্রী

Last Updated:
#কলকাতা: বাওয়ালি রাজবাড়িতে রাজ-শুভশ্রীর জমকালো বিয়ের আসর দেখেছে গোটা টলিপাড়া ৷ এরপর দক্ষিণ কলকাতায় আরবানায় টলি তারকাদের উপস্থিতিতে ঝা চকচকে রিসেপশন পার্টিও ছিল নজরকাড়া ৷
চারদিন ধরে সরগরম ছিল টলি পাড়া। আইবুড়ো ভাত থেকে শুরু করে, মেহেন্দি, নান্দীমুখ, গায়ে হলুদ সবই হয়েছে বাঙালি নিয়ম মেনে ৷ বিয়ের রীতি যাতে কোনও হেরফের না হয়, সেই জন্য বর্ধমান থেকে বাওয়ালি রাজবাড়িতে এসেছিলেন পুরোহিত ৷ ১১ মে রাতে এক চোখ ধাঁধানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল রাজ-শুভশ্রীর বিয়ের অনুষ্ঠান ৷ রাজ বিয়েতে কোন পোশাকে সেজে উঠছেন ৷ কিংবা কেমন ভাবে সাজছেন টলি-কুইন শুভশ্রী? এই নিয়ে ভক্তদের মধ্যে কৌতুহলের শেষ ছিল না ৷ তবে, দর্শক তথা পাঠকদের চাহিদা মতো রাজ ও শুভশ্রীর বিয়ের সব খবর থেকে শুরু করে ছবি জোগান দিয়ে গিয়েছে নিউজ এইটিন বাংলা ডট কম ৷
advertisement
দেখুন সেই ভিডিও
advertisement
‘রাজশ্রী’ বিয়ের খবরে মেতেছিল গোটা বাংলা ৷ তাঁদের বিয়ের পর সাতদিন অতিক্রান্ত ৷ আজ অষ্টমদিনে পা দিয়েছে তাঁদের দাম্পত্য জীবন ৷ অর্থাৎ আজ রাজ চক্রবর্তী ও মিসেস রাজ চক্রবর্তীর ‘অষ্টমঙ্গলা’৷ আর অষ্টমঙ্গলার দিন সকালবেলায় নিজেদের বিয়ের ভিডিও অ্যালবাম শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ যেখানে বিয়ের দিনের সমস্ত সুন্দর মুহূর্তের কোলাজ দেখা গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই প্রথম বিয়ের ভিডিও অ্যালবাম শেয়ার করলেন শুভশ্রী
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement