advertisement

সিরিয়াল সমস্যা মেটাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করল রাজ্য সরকার

Last Updated:
#কলকাতা: সিরিয়াল সমস্যা মেটাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার টেলি অ্যাকাডেমির ডাকে ত্রিপাক্ষিক বৈঠক। তারমধ্যেই নতুন সমস্যা। টেকনিশিয়ানদের সঙ্গে প্রযোজকদের পুরোন চুক্তি নিয়ে টানাপোড়েন। যে সমস্যা না মিটলে একত্রিশে অগাস্টের পর থেকে বন্ধ হতে পারে ছবির শুটিংও। আপাতত সব পক্ষই তাই তাকিয়ে বৃহস্পতিবারের ত্রিপাক্ষিক বৈঠকের দিকে।
মঙ্গলবারই আর্টিস্টস ফোরামের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, নিজেদের অবস্থান থেকে সরবেন না তাঁরা। তবে শুটিং শুরুর কথা জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও দু-পক্ষেরই দাবি, শুটিং বন্ধ রেখেছে অপর পক্ষ। ফলে সবে মিলে বুধবারও আলো জ্বলল না টালিগঞ্জের কোনও সিরিয়ালের সেটেই। দু-দিন ধরে বহু চাপানউতোরের পর বুধবার মুখে কুলুপ দু'পক্ষেরই।
সিরিয়ালের অভিনেতাদের অবস্থান নিয়ে কোনও মন্তব্য করেননি প্রযোজকরা। তবে ফিল্মের শুটিংয়ের ক্ষেত্রে তৈরি হয়েছে নতুন জটিলতা। ইমপার বক্তব্য অনুযায়ী ২০১৭ সালে প্রযোজকদের সঙ্গে হওয়া বৈঠকের পরেই এক লাফে পঁয়তাল্লিশ শতাংশ পারিশ্রমিক বেড়েছিল টেকনিশিয়ানদের।
advertisement
advertisement
টেলি দুনিয়ার টানাপোড়েনের মাঝেই মঙ্গলবার ছবি নিয়ে বৈঠকে বসে ইমপা। আর সেখানেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। বৈঠকে ওই মউ নিয়ে প্রশ্ন তোলা হয় প্রযোজকদের তরফে। মউ স্বাক্ষর এখনও বাকি। বুঝতে পেরেই জানিয়ে দেওয়া হয়, সাতদিনের মধ্যে মউ সই নাহলে বন্ধ করে দেওয়া হবে ছবির শুটিং।
প্রশ্ন ১
১ বছরেরও বেশি সময় ৪৫ শতাংশ বেশি পারিশ্রমিক দেওয়া হল কলাকুশলীদের। প্রযোজকেরা না জেনেই এত বেশি অংকের টাকা দিলেন তাঁদের?
advertisement
প্রশ্ন ২
যে বৈঠকে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল, সেখানে মউ তৈরি হল না কেন? মিনিটস অফ দ্য মিটিংয়ে প্রযোজক অথবা কলাকুশলীদের তরফে কারও সই নেই কেন?
প্রশ্ন ৩
টেলি দুনিয়ার টানাপোড়েনের মাঝে হঠাৎ এই প্রশ্ন কেন তুললেন প্রযোজকরা?
সিরিয়াল জট কাটাতে হস্তক্ষেপ করছে তথ্য ও সংস্কৃতি দফতর। বৃহস্পতিবার টেলি অ্যাকাডেমির ডাকে টেকনিশিয়ান স্টুডিওয় বসছে ত্রিপাক্ষিক বৈঠক। আর্টিস্টস ফোরাম ও প্রযোজকদের সঙ্গে বৈঠকে থাকছেন টেলি অ্যাকিডেমির পক্ষে মন্ত্রী অরূপ বিশ্বাস, শ্রীকান্ত মোহতা। সেই বৈঠকে সমাধানসূত্র মিললে ভাল। তা না হলে ছোট, বড় দুই পর্দাতেই যে আশঙ্কার মেঘ আরও ঘনীভূত হবে সেবিষয়ে সন্দেহ নেই। তাই সব পক্ষই এখন তাকিয়ে বৃহস্পতিবারের বৈঠকের দিকে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিরিয়াল সমস্যা মেটাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করল রাজ্য সরকার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement