advertisement

Ray : আধুনিকতার আলোছায়া মোড়কে সত্যজিতের গল্প, ট্রেলর শেয়ার করলেন সৃজিত

Last Updated:

‘রে’ আসলে অন্ধকারের উপরই আলোকপাত ৷ মানুষের মনের অহং, প্রতিশোধ, হিংসা এবং প্রবঞ্চনার অলিগলিতে ঘুরে ফিরেছে এই মনস্তাত্ত্বিক সিরিজ ৷

কলকাতা : ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’, ‘বহুরূপী’, ‘বারীন ভৌমিকের ব্যারাম’ এবং ‘স্পটলাইট’ ৷ সত্যজিৎ রায়ের এই চার ছোটগল্প এ বার নেটফ্লিক্সে ৷ মঙ্গলবার মুক্তি পেল তার অফিশিয়াল ট্রেলর ৷ ট্রেলরের ক্যাচলাইন হল ‘ডার্কার রিটেলিং অব ফোর ক্লাসিক শর্ট স্টোরিজ বাই মায়েস্ত্রো৷’ এই ‘ডার্কার’ বিশেষণ জড়িয়ে আছে ট্রেলরের পরতে পরতে ৷ সত্যজিতের কলমে অমর কিশোরসাহিত্য যে নতুন করে ধরা দিতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই ৷ আদ্যন্ত ঝা চকচকে নির্মাণশৈলি, ঝরঝরে অভিনয় এই প্রয়াসের বুনন হতে চলেছে, সে ইঙ্গিত স্পষ্ট ট্রেলর থেকে ৷
‘রে’ আসলে অন্ধকারের উপরই আলোকপাত ৷ মানুষের মনের অহং, প্রতিশোধ, হিংসা এবং প্রবঞ্চনার অলিগলিতে ঘুরে ফিরেছে এই মনস্তাত্ত্বিক সিরিজ ৷ সত্যজিতের কিশোরসাহিত্য যে কার্যত ‘নারীবর্জিত’, সেই তকমা এখানে খুঁজে পাওয়া যাবে না ৷ ‘ক্লাসিক’-এর আধুনিক পুনর্নির্মাণে সেখানে এসেছে নারীচরিত্র ৷ ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’ এখানে ‘ফরগেট মি নট’৷ ‘বারীন ভৌমিকের ব্যারাম’ হয়ে গিয়েছে ‘হঙ্গামা হ্যায় কিঁউ বাপরা’৷ ‘বহুরূপী’ থেকে ‘বহুরূপিয়া’৷ সম্পূর্ণ অপরিবর্তিত ‘স্পটলাইট’ নামকরণ ৷
advertisement
চার ছোটগল্পের প্রধান মুখ হলেন মনোজ বাজপেয়ী, আলি ফজল, কে কে মেনন এবং হর্ষবর্ধন কপূর ৷ চার চরিত্রের যাত্রাপথে ধীরে ধীরে প্রকাশিত হয় জীবনের বিভিন্ন শেড ৷ ট্রেলর দেখে নেটিজেনদের ধারণা, দর্শকদের জন্য অপেক্ষা করে আছে রোমাঞ্চকর অভিজ্ঞতা ৷
advertisement
চারটি গল্প পরিচালনা করেছেন অভিষেক চৌবে, সৃজিত মুখোপাধ্যায় এবং ভাসান বালা ৷ বাকি কুশীলবরা হলেন গজরাজ রাও, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বসু, বিদিতা বাগ, দিব্যেন্দু ভট্টাচার্য, রাধিকা মদন, চন্দন রায় স্যান্যাল এবং আকাঙ্ক্ষা রঞ্জন কপূর ৷
advertisement
চারটি গল্পের মধ্যে দুটি পরিচালনা করেছেন সৃজিত ৷ তাঁর পরিচালনায় ‘ফরগেট মি নট’ গল্পে আলি ফজল এবং ‘বহুরূপিয়া’-তে কাজ করেছেন কে কে মেনন ৷ ‘ফেলুদা ফেরত’-এর পর পরিচালক আবার কাজ করলেন সত্যজিতের সৃষ্টি নিয়ে ৷ তবে ‘রে’ সিরিজে চিরাচরিত চেহারার বদলে নতুন ছাঁচে ফেলা হয়েছে গল্পগুলিকে ৷ ‘রে’-এর ট্রেলর শেয়ারও করেছেন তিনি৷ ‘ফেলুদা ফেরত’-এর মতো আদি অকৃত্রিম ফ্লেভারের প্রতি আনুগত্য এখানে অদৃশ্য ৷
advertisement
ভাসান বালা পরিচালনা করেছেন ‘স্পটলাইট’ গল্পটি ৷ ‘হঙ্গামা হ্যায় কিঁউ বাপরা’ গল্পে মনোজ বাজপেয়ী এবং গজরাজ রাওকে নিয়ে কাজ করেছেন অভিষেক চৌবে ৷
সত্যজিতের প্রায় সব গল্পের মতোই এই চার ছোটগল্পের শেষেও অপেক্ষা করে আছে চমক ৷ আধুনিকতার মোড়কে সেই চমক অক্ষুণ্ণ থাকে, নাকি আরও সুস্বাদু হয়, সেই অভিজ্ঞতার অপেক্ষাতেই সত্যজিৎপ্রেমীরা ৷
advertisement
মানুষ ঈশ্বর হতে চায় ৷ কারণ, ঈশ্বরের মতো সে-ও তো স্রষ্টা ৷ কিন্তু পারে কি? উত্তর দিতে আসছে ‘রে’৷  ২৫ জুন, নেটফ্লিক্সে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ray : আধুনিকতার আলোছায়া মোড়কে সত্যজিতের গল্প, ট্রেলর শেয়ার করলেন সৃজিত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement