advertisement

নব্য স্বাভাবিকে নতুন যাত্রা, সৃজিতের নিজস্বীতে প্রেমের মহরৎ

Last Updated:

বিধিনিষেধ সঙ্গী করেই যাত্রা শুরু করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ৷ মহরৎ হল ‘এক্স প্রেম’-এর (X=Prem) ৷

কলকাতা : বিধিনিষেধ সঙ্গী করেই যাত্রা শুরু করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)  ৷ মহরৎ হল ‘এক্স প্রেম’-এর (X=Prem) ৷ মহরতের অনুষ্ঠানে নিজস্বী তুলে পোস্ট করলেন সৃজিত ৷ ক্যাপশনে লিখেছেন, ‘এক্স প্রেম-এর জন্য নিউ নর্মাল মহরৎ সেলফি’ ৷ ইতিমধ্যেই আসন্ন এই ছবি নিয়ে অনেকেই পোস্ট করেছেন ৷ পরিচালক সৃজিত তাঁর নতুন এই ছবি সম্বন্ধে কিছু পোস্ট করলেন ৷
মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিতু’-র পাশাপাশি সৃজিত এ বার উপহার দেবেন প্রেমের ছবি ৷ এসভিএফ-এর প্রযোজনায় নতুন প্রজন্মের সেই প্রেম আখ্যানের নাম ‘এক্স প্রেম’ ৷ পোস্টারে লেখা হচ্ছে ‘এক্স=প্রেম৷’
advertisement
এই প্রথম সৃজিতের ছবিতে অভিনয় করবেন সব্যসাচী-তনয়, অর্জুন ৷ স্বভাবতই উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ৷ নতুন ছবির খবর তিনি শেয়ার করেছেন ফেসবুক ও ইনস্টাগ্রামে ৷ সৃজিতের পরিচালনায় আসন্ন এক্স প্রেম-এর খবর শেয়ার করেছে প্রযোজক সংস্থাও ৷
advertisement
ছবিতে চার তরুণ তুর্কির মাধ্যমে প্রেমের গল্প বলবেন ‘জাতিস্মর’, ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’ ‘রাজকাহিনীর’-র পরিচালক ৷ অর্জুনের বিপরীতে অভিনয় করবেন মধুরিমা বসাক ৷ বাকি জুটি হলেন অনিন্দ্য সেনগুপ্ত এবং শ্রুতি দাস ৷ ছবিতে তাঁর চরিত্রের নাম খিলাৎ বন্দ্যোপাধ্যায় ৷ শ্রুতির নাম, জয়িতা চৌধুরী ৷ সৃজিতের পরিচালনায় এই দুই নবাগত শিল্পী তাঁদের যাত্রা শুরু করবেন ৷
advertisement
রহস্য ছবির জাদুকরের হাতে কেমন হবে প্রেমের আখ্যান? অপেক্ষায় বাংলা ছবির দর্শকরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নব্য স্বাভাবিকে নতুন যাত্রা, সৃজিতের নিজস্বীতে প্রেমের মহরৎ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement