advertisement

Sreela Majumdar Death: 'বিনোদন জগতে অপূরণীয় ক্ষতি', শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Sreela Majumdar Death: জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বিনোদন জগতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ মাত্র ৬৫-তেই থামল পথচলা ৷ অকালে চলে গেলেন বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার৷ মারণরোগের কাছে হার মেনে অমৃতলোকে পাড়ি দিলেন শ্রীলা মজুমদার৷ মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৫ বছর৷ অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন ইন্ডাস্ট্রি৷
জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করে লিখেছেন- ‘আজ বিকেলে চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে শোকাহত৷ শ্রীলা ছিলেন বাংলার এমন একজন শক্তিশালী এবং উল্লেখযোগ্য অভিনেত্রী, যিনি ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন৷ বাংলা চলচ্চিত্রে অপূরণীয় ক্ষতি৷ আমরা ওরঁ দুর্দান্ত উপস্থিতির অভাব বোধ করব৷ ওঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল৷’
advertisement
advertisement
advertisement
বেশ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী৷ অবশেষে মারণরোগের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি দিলেন বাঙালি অভিনেত্রী৷ কলকাতায় টালিগঞ্জের নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী৷ স্বামী ও ছেলের সঙ্গে টালিগঞ্জেই থাকতেন অভিনেত্রী৷ অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন ইন্ডাস্ট্রি৷ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্রের আকস্মিক প্রয়াণ কোনওমতেই মেনে নিতে পারছেন না কেউই৷
advertisement
স্বর্ণযুগের অভিনেত্রী বাংলা সিনেমাতেই শুধু থেমে থাকেননি বরং টলিপাড়ার গন্ডি পেরিয়ে হিন্দি ছবিতেও নামকরা তারকাদের সঙ্গে কাজ করেছেন শ্রীলা মজুমদার৷ বাস্তব জীবনের বিভিন্ন ঘাত- প্রতিঘাতের ছবি তাঁর অভিনয়ের মধ্য দিয়ে বারবার ফুটে উঠেছে৷ শুধু অভিনয় দিয়ে নয়, বরং তার গলার স্বর তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে দর্শকমনে৷
advertisement
বয়স মাত্র ১৬ বছর৷ স্বনামধন্য পরিচালক মৃণাল সেনের হাত ধরেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা অভিনেত্রীর৷ সেই ছোট্ট বয়সে নাটকের মহড়া থেকে তুলে এনে ছবিতে সুযোগ দিয়েছিলেন মৃণাল সেন৷ ১৯৮০ সালে মৃণাল সেন পরিচালিত ‘পরশুরাম’ ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন অভিনেত্রী৷ এছাড়াও মৃণাল সেনের ৬ টি ছবিতে অভিনয় করেছেন তিনি৷ একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের৷ যেমন- ‘একদিন ‘, ‘অকালের সন্ধানে ‘, ‘খারিজ ‘, ‘চোখের মতো ‘ ছবিতে অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি৷ এছাড়াও পরিচালক গৌতম চট্টোপাধ্যায়ের ‘মহীনের ঘোড়াগুলি’ ছবিতে তিনি আলাদা জনপ্রিয়তা পেয়েছেন৷ ২০০৩ সালে ‘চোখের বালি’ সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের জন্য বাংলায় কন্ঠ দিয়েছিলেন শ্রীলা মজুমদার৷ টলিউড ছাড়াও বলিউডে প্রথমসারির তারকা শাবানা আজমি, স্মিতা পাটিল, নাসিরুদ্দিন শাহ-র সঙ্গে পর্দায় দেখা গেছে শ্রীলা মজুমদারকে৷ অভিনয় জীবনে অসংখ্য পুরস্কারও জিতেছেন অভিনেত্রী৷ অবশেষে মারণরোগের কাছে হার মেনে মাত্র ৬৫-তেই অমৃতলোকে পাড়ি দিলেন শ্রীলা মজুমদার৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sreela Majumdar Death: 'বিনোদন জগতে অপূরণীয় ক্ষতি', শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement