advertisement

জীবনে ঝড়, তারই মধ্যে নতুন ওয়েব সিরিজের কাজ শুরু করলেন শ্রাবন্তী

Last Updated:

শ্রাবন্তীকে নিয়ে চারিদিকে শোরগোল। তৃতীয় বিয়েও নাকি ভাঙতে চলেছে তাঁর।

#কলকাতা: শ্রাবন্তীকে নিয়ে চারিদিকে শোরগোল। তৃতীয় বিয়েও নাকি ভাঙতে চলেছে তাঁর। পুজোর আগে থেকেই নাকি আর এক সঙ্গে থাকছেন না রোশন এবং শ্রাবন্তী। নানা রকমের কারণ সামনে আসছে এই বিচ্ছেদের জন্য। তারই মাঝে শ্রাবন্তীর নতুন ব্যবসার কথাও এসেছে সামনে। তিনি নাকি জিম খুলেছেন মধ্যমগ্রামের একটি শপিং মলে।
ব্যক্তিগত জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন নিজের কাজে এবং লক্ষ্যে যে তিনি অবিচল তা বোধহয় বোঝাই যাচ্ছে। এরই মাঝে নিজের প্রথম ওয়েব সিরিজের জন্যও আজ থেকেই শ্যুটিং শুরু করে দিলেন শ্রাবন্তী। তাঁর বিপরীতে রয়েছেন সোহম। এটা দুজেনেরই  প্রথম ওয়েব সিরিজ।
advertisement
advertisement
প্রথমে সিরিজের নাম দেওয়া হয়েছিল 'ইন্টিউশন'। পরে বদলে রাখা হয়ে 'দুজনে'। অহনা এবং অমরের চরিত্রে শ্রাবন্তী-সোহম। একটি স্ক্যান্ডেলের কারণে এক দম্পতির জীবনে কি ভাবে নেমে আসে ভয়ঙ্কর কিছু ঘটনা তারই গল্প বলবে থ্রিলারে ঠাসা এই সিরিজ।
শ্রাবন্তী আর সোহমের জুটি বক্স অফিসে লাভের মুখ দেখিয়েছে বহুবার। সেই জুটিকেই এইবারে ওটিটি প্লাটফর্মে নিয়ে আসা হল। মনে করা হচ্ছে এই সিরিজে পুরোনো রসায়নের সব রসদই পূর্ণ করবে শ্রাবন্তী-সোহম জুটি।আগামী বছর হৈচৈ তে দেখা যাবে এই সিরিজ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জীবনে ঝড়, তারই মধ্যে নতুন ওয়েব সিরিজের কাজ শুরু করলেন শ্রাবন্তী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement