advertisement

ওড়নায় মুখ ঢেকে ভিডিও শেয়ার করলেন শ্রাবন্তী, সবাইকে যা বললেন নায়িকা !

Last Updated:

তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জন রটে যাওয়ার পর থেকেই সবার নজর এখন শ্রাবন্তী ও তাঁর স্বামী রোশনের দিকেই ৷

#কলকাতা: তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জন রটে যাওয়ার পর থেকেই সবার নজর এখন শ্রাবন্তী ও তাঁর স্বামী রোশনের দিকেই ৷ ঠিক কেন শ্রাবন্তী, রোশনের থেকে আলাদা থাকছেন, ঠিক কেন শ্রাবন্তী নতুন করে ব্যবসা শুরু করছেন, সবের সঙ্গে যোগ করে দেওয়া হচ্ছে শ্রাবন্তীর সংসার ভাঙার গল্প ৷
তবে এত গুঞ্জন রটলেও, এ ব্যাপারে একেবারেই বিচলিত নন নায়িকা ৷ বরং কোনও কথা বা গুঞ্জনে কান না দিয়ে শ্রাবন্তী একটার পর একটা কাজে নিজেকে ব্যস্ত করে নিয়েছেন ৷ সিনেমার শ্যুটিং করছেন, ওয়েব সিরিজের শ্যুটিং করছেন ৷ এরই মাঝে নিজের ‘দ্বিতীয় সন্তান’ অর্থাৎ জিমের ব্যবসায় মনও দিয়েছেন তিনি ৷ সব মিলিয়ে একেবারে নতুন সুপার ইনিংসে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রাবন্তী ৷
advertisement
তবে এখানেই শেষ নয় ৷ এরই মাঝে ইনস্টাগ্রামে নতুন এক ভিডিও পোস্ট করলেন শ্রাবন্তী ৷ যেখানে তিনি সাধারণ মানুষদের করোনা নিয়ে সচেতন হওয়ার কথা বলেছেন ৷
advertisement
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, শ্রাবন্তী ওড়নায় মুখ ঢেকে হাজির হয়েছেন ক্যামেরার সামনে ৷ তিনি বলছেন, ‘টুথ পেস্ট আছে?’ অন্যদিকে, শ্রাবন্তীই আবার মাস্ক পরে জানাচ্ছে মুখে ওড়না কেন? মাস্ক কোথায়? এভাবেই ভিডিওতে শ্রাবন্তী মাস্কের প্রয়োজনীওতার কথা জানিয়েছেন ৷
দেখুন সেই ভিডিও ৷
তৃতীয় স্বামী রোশনের সঙ্গে থাকছেন না অভিনেত্রী৷ বেশ কিছুদিন হল৷ দুর্গাপুজো থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন৷ এই কথা জানান স্বামী রোশনই৷ এই নিয়ে খুব বেশি মুখ খোলেননি শ্রাবন্তী৷ তবে চর্চা হচ্ছে, কারণ এর আগে ২ বার বিয়ে ভেঙেছে তাঁর৷ আর অভিনেত্রীর এমন বিয়ে ও লাভলাইফ নিয়ে গসিপ যেন হাতছাড়া করতে চাইছেন না কেউ৷ কখনও কখনও সেই চর্চা ছাড়িয়ে যাচ্ছে শালীনতার মাত্রা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ওড়নায় মুখ ঢেকে ভিডিও শেয়ার করলেন শ্রাবন্তী, সবাইকে যা বললেন নায়িকা !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement