advertisement

বাংলাদেশ থেকে ফোনে অশ্লীল মেসেজ ! হাইকমিশনার দফতরে অভিযোগ শ্রাবন্তীর

Last Updated:

নতুন বিপাকে পড়লেন টলিউডের মিষ্টি নায়িকা শ্রবান্তী ৷ বিপাকে পড়লেন শ্রবান্তীর বর রোশনও৷

#কলকাতা: নতুন বিপাকে পড়লেন টলিউডের মিষ্টি নায়িকা শ্রবান্তী ৷ বিপাকে পড়লেন শ্রাবন্তীর বর রোশনও৷ বহুদিন ধরেই চলে আসা নোংরা কাণ্ডের বিরুদ্ধে শেষমেশ মুখ খুললেন এই সেলিব্রিটি দম্পতি ৷ সোজা অভিযোগ জানালেন বাংলাদেশের হাইকমিশনারের অফিসে ৷
তা হঠাৎ কী ঘটল শ্রাবন্তীর সঙ্গে ?
নিউজ১৮ বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবন্তীর বর জানিয়েছেন, ‘দু-তিন মাস আগে থেকেই ফোনে নোংরা মেসেজ আসছিল ৷ হোয়াটসঅ্যাপ এসে যাওয়ায় আজকাল তো কেউ আর মেসেজ চেক করে না ৷ তাই প্রথম প্রথম ব্যাপারটা গুরুত্ব দিইনি ৷ তবে বেড়ে যাওয়ায়, প্রথমে বাংলাদেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনাটি বলি ৷ ওরাই বলে বাংলাদেশের হাইকমিশনারকে অভিযোগপত্র জমা দিতে ৷’
advertisement
advertisement
শ্রাবন্তীর স্বামী জানিয়েছেন, গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশের হাইকমিশনারে অভিযোগ জমা দিয়েছেন শ্রাবন্তী ৷
অভিযোগপত্রে শ্রাবন্তী লিখেছেন, ‘আমার নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ অভিনয়ের জগতের সঙ্গে প্রায় ২৪ বছর ধরে আমি যুক্ত ৷ এই ২৪ বছরে বাংলাদেশের বহু ছবিতে অভিনয় করেছি আমি ৷ বাংলাদেশের সংস্কৃতি, সেখানকার মানুষদের ভালোবাসা, আতিথেয়তার কথা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছি ৷ তবে দুঃখের বিষয় হল, সেই দেশেরই এক মানুষ গত কয়েকমাস ধরে আমার ফোনে অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন ৷ এই গোটা ঘটনার বিরোধিতা করি ৷ আর সেই কারণেই অভিযোগপত্র জমা দিতে বাধ্য হলাম ৷ আশা করি, এই বিষয়ে উপযুক্ত ও কড়া পদক্ষেপ নেওয়া হবে ...’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলাদেশ থেকে ফোনে অশ্লীল মেসেজ ! হাইকমিশনার দফতরে অভিযোগ শ্রাবন্তীর
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement