advertisement

‘আমাদের আর দেখা করা ঠিক হবে না’,এ কথা শুনেই প্রেমের প্রস্তাব স্বীকার করলেন শ্রাবন্তী, সামনে এল ভিডিও

Last Updated:
#কলকাতা: তিনি টলি-টাউনের ‘বাবলি গার্ল’৷ জীবনে চড়াই-উতরাই থাকুক না কেন, ঠোঁটের কোণায় হাসিটা লেগেই থাকে সব সময় ৷ ওই যে শিল্পীরা যখন পারফর্ম করেন, তখন তাঁর কোনও দুঃখ-কষ্ট থাকতে নেই ৷ আর সেই কথাই ছত্রে ছত্রে বিশ্বাস করেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷
ব্যক্তিগত জীবনটা উতাল-পাথাল ৷ ব্যক্তিগত জীবন নিয়ে বিপরীত মেরুতে থাকা মানুষগুলো বারবার কালিমালিপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ কিন্তু তিনি অবিচল ৷ খুব একটা পাত্তা দেন না সেই সব সমালোচনায় ৷ আফটার অল জীবনটা নিজের ছন্দেই সাজিয়ে তুলতে ভালোবাসেন নায়িকা ৷
২০০৩ সালে অনেক ছোট বয়সেই শ্রাবন্তীর রাজীব বিশ্বাসের সঙ্গে প্রেম ও সেই সম্পর্ক বিয়েতে পরিণতি পায়। যদিও তখন শ্রাবন্তী অভিনেত্রী ও রাজীব বিশ্বাস পরিচালক হয়নি। শ্রাবন্তী-রাজীবের দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি হয় ২০১৬ সালে।
advertisement
advertisement
শ্রাবন্তী ও রাজীবের বিবাহ-বিচ্ছেদের পর তাঁদের একমাত্র সন্তান ঝিনুক থাকে মা শ্রাবন্তীর সঙ্গেই। ধীরে ধীরে বড় হয়ে উঠছে সে ৷ তারপর অবশ্য মাঝে বহু জল গড়িয়েছে। শ্রাবন্তীর জীবনে এসেছিল নতুন প্রেম, মডেল কৃষ্ণ ভিরাজ। তবে সে সম্পর্কটা ছিল নেহাতই ক্ষণিকের। মুম্বাইয়ে ঘটা করে বাগদান অনুষ্ঠানের পর সে সম্পর্কও ভেঙে গেল ৷ পাকাপাকিভাব ডিভোর্সও হয়ে গিয়েছে তাঁদের ৷
advertisement
এর মধ্যেই ফের গুঞ্জন, ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী ৷ শোনা যাচ্ছে রোশন সিংয়ের সঙ্গে প্রেম করছেন শ্রাবন্তী ৷ রোশন পেশায় এক বিমান সংস্থায় কেবিন ক্রু ৷ এই মুহূর্তে তাঁদের মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় ৷ এই তো কিছুদিন আগে হোলিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের ৷ অভিনেত্রী গতকাল একটি ভিডিও পোস্ট করেছেন ৷ আর সেখানেই বিভিন্ন মজার কথোপকথন উঠে এসেছে ৷ দেখে নিন সেই ভিডিও-
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমাদের আর দেখা করা ঠিক হবে না’,এ কথা শুনেই প্রেমের প্রস্তাব স্বীকার করলেন শ্রাবন্তী, সামনে এল ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement