Dadasaheb Phalke Award: ভারতীয় ছবিতে অবদানের জন্য দাদা সাহেব ফালকে সম্মান পাচ্ছেন সুপারস্টার রজনীকান্ত
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ভারতীয় ছবিতে সেরা অবদানের স্বীকৃতি হিসেবে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়
#মুম্বই: ২০২১-এর দাদাসাহেব ফালকে পুরস্কারে (Dadasaheb Phalke Award) সম্মানিত হচ্ছেন সুপারস্টার (Superstar) রজনীকান্ত (Rajinikanth)৷ ভারতীয় ছবিতে তাঁর অসামান্য অবদানের জন্য ৫১তম দাদা সাহেব পুরস্কার পাচ্ছেন রজনীকান্ত৷ মূলত দক্ষিণী ছবির সুপারস্টার তিনি৷ তবে বলিউডেও তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন৷ অভিনেতা, প্রযোজক রজনীকান্তের খ্যাতি অসীম এবং দক্ষিণ সাম্রাজ্য ছাড়িয়ে তাঁর জনপ্রিয়তা দেশব্যাপি৷ থালাইভা অর্থাৎ নেতা হিসেবে তাঁকে সম্বোধন করা হয়৷ এতটাই তিনি সকলের প্রিয়৷ তাঁকে দাদা সাহেব সম্মানে ভূষিত করা হচ্ছে, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ ২০১৯-এ দাদা সাহেব ফালকে সম্মান পান অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ৷ উল্লেখ্য অমিতাভ ও রজনীকান্ত খুব ভাল বন্ধু৷ তাঁদের ছবি হাম এখনও বলিউডের সর্বকালের সেরা বিনোদন ছবি বলে মনে করা হয়৷
ভারতীয় ছবিতে সেরা অবদানের স্বীকৃতি হিসেবে দাদা সাহেব ফালকে (Dadasaheb Phalke)পুরস্কার প্রদান করা হয়৷ দাদা সাহেব ফালকে ছিলেন ভারতীয় ছবির জনক৷ তাঁর প্রথম ছবি রাজা হরিশচন্দ্র ছিল (১৯১৩) প্রথম পূর্ণদৈর্ঘ্যের ভারতীয় ছবি৷ তাঁর নামানুসারে এই সম্মান দেওয়া হয় ১৯৬৯ থেকে৷ ১০ লক্ষ টাকা ও স্বর্ণ কমল পুরস্কার পান সম্মানিত ব্যক্তিরা৷ এটাই ভারতীয় সিনেমা জগতের সেরা সম্মান বলে মনে করা হয়৷ বাংলার সত্যজিৎ রায়, মৃণাল সেন, সৌমিত্র চট্টোপাধ্যায় এই সম্মানে সম্মানিত হয়েছেন৷
advertisement
51st Dadasaheb Phalke Award will be conferred upon actor Rajinikanth, says Union Minister Prakash Javadekar. pic.twitter.com/682c6qaUXV
— ANI (@ANI) April 1, 2021
advertisement
Happy to announce #Dadasaheb Phalke award for 2019 to one of the greatest actors in history of Indian cinema Rajnikant ji
— Prakash Javadekar (@PrakashJavdekar) April 1, 2021
His contribution as actor, producer and screenwriter has been iconic
I thank Jury @ashabhosle @SubhashGhai1 @Mohanlal@Shankar_Live #BiswajeetChatterjee pic.twitter.com/b17qv6D6BP
advertisement
এই বছর কে পাবেন এই সম্মান, তার বিচার করেন আশা ভোঁসলে, মোহনলাল, শঙ্কর মহাদেবণ, সুভাষ ঘাই, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়৷ এই পাঁচ বিচারক রজনীকান্তকে বেঁছে নেন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন প্রকাশ জাভড়েকর৷ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার সাথেই এই ঘোষণা করা হয়৷ তবে এবার এই ঘোষণা হল কিছুদিন পর৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 01, 2021 10:55 AM IST










