advertisement

Samantha-Naga Chaitanya: কোমরের ঠিক ওপরে জ্বলজ্বল করছে প্রাক্তন স্বামী চৈতন্যের নাম! তবে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগছে নাগা-সামান্থার?

Last Updated:

২০২১ সালেই বিচ্ছেদের কথা ঘোষণা করেন দুই তারকা৷ তবে সম্প্রতি সামান্থার ছবি থেকে নতুন করে দুজনের সম্পর্কে জোড়া লাগার গুঞ্জন শোনা যাচ্ছে৷

কোমরের ঠিক ওপরে জ্বলজ্বল করছে প্রাক্তন স্বামী চৈতন্যের নাম! তবে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগছে নাগা-সামান্থার?
কোমরের ঠিক ওপরে জ্বলজ্বল করছে প্রাক্তন স্বামী চৈতন্যের নাম! তবে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগছে নাগা-সামান্থার?
স্বপ্নের মতো প্রেম, বিয়ে৷ তবে সেই বিয়ের বয়স চার বছর পেরোতে না পেরোতেই তাতে ইতি টানেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য এবং সামান্তা রুথ প্রভু৷ ২০২১ সালেই বিচ্ছেদের কথা ঘোষণা করেন দুই তারকা৷ তবে সম্প্রতি সামান্থার ছবি থেকে নতুন করে দুজনের সম্পর্কে জোড়া লাগার গুঞ্জন শোনা যাচ্ছে৷
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ছবি শেয়ার করেন সামান্থা৷ সাদা টিউব টপ, জ্যাকেট এবং জিনসে গ্ল্যামারাস নায়িকা৷ কিন্তু তুখোড় স্টাইলের পাশাপাশি ভক্তদের নজর আটকেছে নায়িকার ট্যাটুতে৷ কোমরের ওপরের অংশের সেই ট্যাটুতে জ্বলজ্বল করছে নাগা চৈতন্যের নাম৷ নাগা চৈতন্যের ডাকনাম ‘চৈ’৷
advertisement
advertisement
বিচ্ছেদের পর পরই চৈতন্যের নাম শরীর থেকে মুছে ফেলেছেন সামান্থা৷ তেমনটাই শোনা গিয়েছিল৷ তবে সত্যি যে অন্যকিছু, জানান দিচ্ছে স্যামের (সামান্থার ডাকনাম) নতুন ছবি৷ প্রাক্তন স্বামীর নামের ট্যাটু এখনও রয়েছে নায়িকার শরীরে৷
advertisement
বিচ্ছেদের পর এর আগেও বেশ কয়েকবার নাগা-সামান্থার ফের জোড়া খবর পাওয়া গিয়েছে৷ গতমাসে নাগা চৈতন্যের কোলে দম্পতির দত্তক নেওয়া কুকুর হ্যাশকে দেখে ভক্তদের মনে সেই সন্দেহ আরও দৃঢ় হয়৷ তবে নিজেদের ‘প্যাচ আপ’ নিয়ে মুখ খোলেননি নাগা বা সামান্থা কেউই৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Samantha-Naga Chaitanya: কোমরের ঠিক ওপরে জ্বলজ্বল করছে প্রাক্তন স্বামী চৈতন্যের নাম! তবে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগছে নাগা-সামান্থার?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement