advertisement

Actor Death: লড়াই জেতা হল না! ক্যানসার কেড়ে নিল প্রাণ, পথ চলা থমকে গেল জনপ্রিয় অভিনেতার

Last Updated:

Actor Death: গত কয়েক বছর ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতির কারণে মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

তামিলনাড়ু: প্রয়াত তামিল অভিনেতা বিশ্বেশ্বর রাও। ক্যানস্যারের সঙ্গে লড়াইয়ের পর চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতির কারণে মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। বিশ্বেশ্বর তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছ’বছর বয়সে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৩০০ ছবিতে অভিনয় করেছেন।
বিশ্বেশ্বর তামিল ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। প্রয়াত অভিনেতা সুরিয়ার পিঠামগন-এ লায়লার বাবার ভূমিকায় অভিনয়ের জন্য জনপ্রিয়তা পান। তিনি মাধবনের ইভানো ওরুভানে বিরক্তিকর এক দোকানের মালিকের সংক্ষিপ্ত ভূমিকার জন্যও প্রশংসা পেয়েছিলেন।
advertisement
advertisement
বিশ্বেশ্বরা বেশ কয়েকটি তেলেগু ছবিতে কমেডিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি ধারাবাহিকেও পার্শ্ব রিত্রেও ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে ভক্ত পোতানা, পোট্টি প্লিডার, সিসিন্দ্রি চিত্তিবাবু এবং আন্দালা রামুডু। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক সেলিব্রিটি, যেমন চিরঞ্জীবী, নন্দামুরি বালাকৃষ্ণ, পবন কল্যাণ, এবং জুনিয়র এনটিআর, প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Death: লড়াই জেতা হল না! ক্যানসার কেড়ে নিল প্রাণ, পথ চলা থমকে গেল জনপ্রিয় অভিনেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement