advertisement

TRP তলানিতে, তাই কি হঠাৎ বদলে গেল মিঠাই? নতুন চমকে অবাক দর্শক

Last Updated:

Mithai : গ্রামের সরল সহজ মেয়েটা শহরে এসেছিল মিষ্টি বিক্রি করতে। কিন্তু সে মিঠাই কোথায় এখন?

#কলকাতা: টিআরপি তালিকায় তলানিতে 'মিঠাই'! সেরার মসনদ হারিয়েছিল আগেই। তাই বলে নামতে নামতে সোজা সবার নীচে? বাংলার একদা 'টপার'-এর এ হেন পরিণতির কথা বোধ হয় কেউই ভাবতে পারেননি।
নতুন চমক নিয়ে আসছে ‘মিঠাই’। গ্রামের সরল সহজ মেয়েটা শহরে এসেছিল মিষ্টি বিক্রি করতে। কিন্তু সে মিঠাই কোথায় এখন? বদলে মনোহরায় এসে উপস্থিত মিঠি। বিলেত ফেরত মিঠির ওয়েস্টার্ন ড্রেস, সঙ্গে জ্যাকেট। টপ নট চুলে হাওয়া দুলে মন ভুলে যায়... নতুন রূপে সৌমিতৃষাকে দেখে অবাক দর্শক। আর এই মিঠির সঙ্গেই প্রেমে মজবেন ‘মিঠাই’-এর উচ্ছেবাবু।
advertisement
advertisement
নয়া মোড় নিয়েছে ধারাবাহিকের গল্প। সন্তান এসেছে সিদ্ধার্থ-মিঠাইয়ের কোলে। 'মিঠাই' সৌমিতৃষা কুণ্ডু news18bangla.com-কে জানিয়েছেন, "টিআরপি-র জন্য আলাদা করে কিছু করা হয়নি। কারণ ওই হিসেবনিকেশ নিয়ে আমরা কখনওই ভাবিত ছিলাম না। টিআরপি কম এলে আমরা আরও ভালো কাজ করার উৎসাহ পাই। এ বারও তাই হয়েছে।"
advertisement
তবে এই ভোলবদলে টিআরপি কি আগের জায়গায় ফিরবে? তা এই সপ্তাহের ফলই জানাবে দর্শকদের।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
TRP তলানিতে, তাই কি হঠাৎ বদলে গেল মিঠাই? নতুন চমকে অবাক দর্শক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement