advertisement

Sonu Sood source of income: মানুষের সেবার খাতে এত খরচ! নিয়মিত অভিনয় করেন না, তবে এত টাকা আসে কীভাবে? পর্দাফাঁস!

Last Updated:

Sonu Sood source of income: নিয়মিত অভিনয় করতে দেখা যায় না সোনুকে। তবে তাঁর রোজগার কী? সেই অর্থের জোগান হয় কোথা থেকে?

সোনু নিগম
সোনু নিগম
মুম্বই: করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো? সোনু সুদ। করোনায় প্রয়াত বাবা-মা, অনাথ তিন সন্তানের দায়িত্ব? সোনু সুদ। লেঠেল বৃদ্ধার রোজগারের উপায়? সোনু সুদ। করোনায় দ্বিতীয় ঢেউয়ের সময়ে অক্সিজেন, হাসপাতালের শয্যা, ওষুধ? সেই সোনু সুদ। পর্দার এককালীন খলনায়ক আজ গোটা দেশের নায়ক, উদ্ধারকর্তা।
করোনার প্রথম ঢেউয়ে তাঁর ‘মসিহা’ রূপের অস্তিত্ব টের পেয়েছিল দেশবাসী। কিন্তু আজ করোনার প্রকোপ কমলেও অভিনেতার সাহায্যের হাত ছোট হয়ে যায়নি।
advertisement
advertisement
যাঁদের প্রয়োজন, তাঁদের জন্য তিনি সর্বদা হাজির। কিন্তু মানুষের সেবায় তো টাকা লাগে। কিন্তু নিয়মিত অভিনয় করতে দেখা যায় না সোনুকে। তবে তাঁর রোজগার কী? সেই অর্থের জোগান হয় কোথা থেকে?
View this post on Instagram

A post shared by Sonu Sood (@sonu_sood)

advertisement
সদ্য একটি অনুষ্ঠানে নিজেই পর্দাফাঁস করলেন। জানা গেল, বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করেই তিনি দরিদ্রদের সাহায্য করেন। এছাড়া অভিনয় তো আছেই। তবে অনেক ক্ষেত্রে কোনও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি৷ তাঁদের জন্য বিজ্ঞাপন করেছেন। কিন্তু তাঁর বিনিময়ে কোনও অর্থ নেননি৷ তাঁর সেই পারিশ্রমিক যাতে আরও কয়েকজন মানুষের পেটের ভাত জোগান দেয়, সেই কারণেই এই সিদ্ধান্ত।
advertisement
তিনি বলেন, "যখন আমি এই কাজ করতে শুরু করি, জানতাম যে বেশিদিন টানতে পারব না। কারণ দেশে অসংখ্য মানুষ রয়েছে যাঁদের সাহায্যের প্রয়োজন। তাই একাধিক ব্র‍্যান্ডকে একজোট করলাম। কলেজ, ডাক্তার, হাসপাতাল, শিক্ষক এবং ওষুধের সংস্থার সঙ্গে যোগাযোগ করলাম। জানালাম যে আমি কাজ করব। কিন্তু কোনও পারিশ্রমিক নেব না। আপনাআপনি আমার উদ্দেশ্য পূরণ হতে থাকল। একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা আমাকে ফোন করে বলত, এ দেশে ১৩০ কোটি মানুষ আছে, যাঁদের সাহায্যের দরকার। আপনি পারবেন না। আমি বললাম, আমার বাড়ির দরজায় এসে যাঁরা সাহায্য চাইছেন, তাঁদের আমি ফেরাতে পারব না। আর আজ আমি জম্মু থেকে কন্যাকুমারীর ছোট ছোট জেলার মানুষকে আমি পড়াতে পারছি, চিকিৎসা করাতে পারছি, কারও জন্য চাকরি খুঁজে দিয়ে পারছি।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonu Sood source of income: মানুষের সেবার খাতে এত খরচ! নিয়মিত অভিনয় করেন না, তবে এত টাকা আসে কীভাবে? পর্দাফাঁস!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement