advertisement

Pallavi Dey Death: এক বছর আগেই তো কত হুল্লোড়! এ দিন আর কখনও আসবে না? হৃদয়বিদারক পোস্ট সোহিনী-প্রত্যুষার...

Last Updated:
পল্লবী দে চলে গিয়েছেন এক সপ্তাহ হয়ে গেল৷ তবু ক্ষতে প্রলেপ পড়ছে কই? সোশ্যাল মিডিয়ায় ফিরে ফিরে আসছে কত কত মেমরি৷ আর সেই সব শেয়ার করেই আবেগ বিহবল হয়ে পড়ছেন তাঁর বন্ধু, সহকর্মীরা৷ বছর খানেক আগে এইসময়ে আনন্দে মেতে উঠেছিলেন সোহিনী-পল্লবী-প্রত্যুষা৷ তাঁদের স্মৃতি থেকে পল্লবী যাননি৷ সোশ্যাল মিডিয়া থেকেও না৷ ছবিটি ভাগ করে নিয়েছেন সোহিনী গুহ রায়৷ শেয়ার করেছেন অভিনেত্রী প্রত্যুষা পালও৷
‘‘ তোকে এইভাবে কোনওদিন রিপ (RIP) বলতে হবে এটা ভাবতে পারিনি’’-এভাবেই নিজের শোকবার্তা শুরু করেছিলেন সোহিনী গুহ রায়৷ পল্লবীকে নিজের বোনই ভেবে এসেছেন সোহিনী৷ শুধু বোন বলে ভাবাই নয়৷ দিদির অধিকারেই হয়তো সোহিনী ভাবতেন পল্লবী কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় গেলেন? লিখেছেন ‘‘হয়তো অধিকার ছাড়াই ইন্টারফেয়ার করতাম’’৷ কারণ সোহিনী মনে করতেন পল্লবী তাঁর থেকে অনেক ছোট৷ তাই তাঁর জীবনের উপলব্ধিগুলি হয়তো পল্লবীকে কিছুটা সাহায্য করতে পারে৷ এই পারস্পরিক বোঝাপড়া থেকেই তাঁদের মধ্যে হয়ে গিয়েছিল অটুট বন্ধন৷
advertisement
advertisement
আর প্রত্যুষা? তিনি তো পল্লবীর প্রিয় ঈশা৷ বন্ধু চলে যাওয়ার  পর থেকে দুটো চোখের পাতা এক করেননি তিনিও৷ একসঙ্গেই ওঠাবসা ছিল তাঁদের৷ দিদি নম্বর ওয়ানেও একসঙ্গে এসেছিলেন তাঁরা৷ সঙ্গে ছিলেন মায়েরা৷ শেয়ার করেছিলেন মজার মজার কত কথা৷ পল্লবীর ফ্ল্যাটে থাকতে এসেছিলেন প্রত্যুষা৷ ভাগাভাগি করে রান্না করতেন৷ লকডাউনে যে যার বাড়ি চলে যান৷ কিন্তু বন্ধুত্ব ছিল একই৷ পল্লবী যে নেই, তাঁর বিশ্বাস হচ্ছে না৷ হওয়ার কথাও নয়৷ শুধু স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন তাঁরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey Death: এক বছর আগেই তো কত হুল্লোড়! এ দিন আর কখনও আসবে না? হৃদয়বিদারক পোস্ট সোহিনী-প্রত্যুষার...
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement