advertisement

Sonu Nigam: সোনু নিগমের বাবার ফ্ল্যাটের বেডরুমের ডিজিটাল লকার থেকে চুরি ৭২ লক্ষ টাকা

Last Updated:

Sonu Nigam: শিল্পীর বাবা অগম কুমার নিগম পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন

সোনু নিগম
সোনু নিগম
মুম্বই : সঙ্গীতশিল্পী সোনু নিগমের বাবার বাড়ি থেকে ৭২ লক্ষ টাকার চুরি হল৷ শিল্পীর বাবা অগম কুমার নিগম পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন৷ এই ঘটনায় তাঁদের অভিযোগের তির বাড়ির প্রাক্তন ড্রাইভার রেহানের দিকে৷ নিগম পরিবারে আগে ড্রাইভারের চাকরি করতেন রেহান৷ অগম কুমার নিগমের অভিযোগের উপর ভিত্তি করে মুম্বইয়ের ওশিয়ারা থানার পুলিশ অভিযুক্ত রেহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮০, ৪৫৪ এবং ৪৫৭ ধারায় মামলা রুজু করেছে৷ এই ঘটনার পর থেকে অভিযুক্ত রেহান পলাতক৷
পুলিশের কাছে অগমকুমার জানিয়েছেন তাঁদের সোসাইটির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রেহান দু’দিন বড় ব্যাগ নিয়ে নিজের ফ্ল্যাটের দিকে যাচ্ছে৷ অগমকুমারের অভিযোগ, ডুপ্লিকেট চাবি দিয়ে তাঁর ফ্ল্যাটে ঢুকে বেডরুমের ডিজিটাল লকার থেকে ৭২ লক্ষ টাকা চুরি করেছে৷ পলাতক রেহানের খোঁজে চলছে পুলিশি তল্লাশি৷
আরও পড়ুন :  তীব্র ভূমিকম্পে চারদিক কাঁপছে, নেই বিদ্যুৎ, তার মধ্যেই কাশ্মীরে অস্ত্রোপচারে সন্তান প্রসব করালেন ডাক্তাররা, দেখুন ভাইরাল ভিডিও
মুম্বইয়ের অন্ধেরী ওয়েস্টের ওশিয়ারা এলাকার বাসিন্দা প্রবীণ অগমকুমার নিগমের অভিযোগ তাঁর ফ্ল্যাটে ১৯ বা ২০ মার্চ-এই দু’দিন চুরি হয়েছে৷ অগমকুমারের মেয়ে তথা সোনুর বোন নিকিতা জানিয়েছেন প্রায় ৮ মাস তাঁদের বাড়িতে ড্রাইভারের চাকরি করেছে রেহান৷ তাঁর কাজে খুশি না হওয়ায় তাকে বরখাস্ত করা হয়৷
advertisement
advertisement
আরও পড়ুন :  পার্সের জন্য মেনে চলুন এই বাস্তু টিপস, টাকাপয়সার অভাব থাকবে না
গত ১৯ মার্চ দুপুরে অগমকুমার তাঁর মেয়ের বাড়িতে দুপুরবেলা গিয়েছিলেন৷ পরের দিন তিনি ছেলে সোনুর বাড়িতে যান৷ প্রথম দিন বাড়িতে ফিরে তিনি দেখেন ৪০ লক্ষ টাকা খোয়া গিয়েছে৷ পরের দিন আরও ৩২ লক্ষ টাকা খোয়া যায় বলে তাঁর অভিযোগ৷ এর পরই মেয়ে নিকিতার সঙ্গে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonu Nigam: সোনু নিগমের বাবার ফ্ল্যাটের বেডরুমের ডিজিটাল লকার থেকে চুরি ৭২ লক্ষ টাকা
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement