advertisement

Singer Kailash Kher attacked: পুনিত রাজকুমারকে শ্রদ্ধা জানাতাম খানিক বাদে, তারা ধৈর্য হারিয়ে বোতল ছোড়ে: কৈলাস

Last Updated:

Singer Kailash Kher attacked: জানা গিয়েছিল, দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন কারণ গায়ক কন্নড় গান গাইছিলেন না। কেবলই হিন্দি গান গাইছিলেন কৈলাস। সম্ভবত সেই রাগেই গায়ককে তাক করে বোতল ছোড়া হয়।

কৈলাস খের
কৈলাস খের
হাম্পি: কর্নাটকের হাম্পি শহরে অনুষ্ঠান করতে গিয়ে আক্রান্ত হন বলিউড গায়ক কৈলাস খের। গায়কের কনসার্টে বিপুল সংখ্যক শ্রোতা হাজির হয়েছিলেন। সেখানেই এক ব্যক্তি হঠাৎ তাঁকে তাক করে জলের বোতল ছুড়ে মারে। গায়ককে ঘিরে নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটল কর্নাটকের সেই মঞ্চে। নির্দিষ্ট ব্যক্তিকে পাকড়াও করেছে পুলিশ।
যা জানা গিয়েছিল, দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন কারণ গায়ক কন্নড় গান গাইছিলেন না। কেবলই হিন্দি গান গাইছিলেন কৈলাস। সম্ভবত সেই রাগেই গায়ককে তাক করে বোতল ছোড়া হয়।
advertisement
advertisement
একটুর জন্য বেঁচে গিয়েছেন কৈলাস। ঘটনায় কয়েক মুহূর্তের জন্য হতচকিত হয়ে গেলেও আবার গান শুরু করেন তিনি। তার পরেই পুলিশ সেই অর্ধেক ভর্তি জলের বোতল সরিয়ে নেয় মঞ্চ থেকে।
View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
কৈলাস নিজেই তার পর এক সংবাদমাধ্যমে বলেন, ‘‘প্রায় ৫০ জন লোকের ভিড় ছিল। সবাই গান গাইছিল। কিন্তু সব জায়গাতেই কেউ থাকে, যারা একটু বেশি উত্তেজিত। দু’টি ছেলে অস্থির হয়ে উঠেছিল। তাদের দাবি, কন্নড় গান গাইতে হবে। যেহেতু আমাদের কনসার্টে একটি পূর্বনির্ধারিত সূচি ছিল, তাই ওদের ধৈর্য ধরতে বলছিলাম। তা ছাড়া আমাদের একটা সারপ্রাইজ পরিকল্পনা করা ছিল। প্রয়াত কন্নড় নায়ক পুনিত রাজকুমার স্যারকে শ্রদ্ধা জানিয়ে গান গাইতাম। কিন্তু সেই ছেলেগুলো ধৈর্য হারিয়ে হঠাৎ মঞ্চের দিকে জলের বোতল ছুড়ে মারে।’’
advertisement
তিনি জানান, আয়োজক এবং কর্নাটকের পুলিশ খুবই দ্রুত পদক্ষেপ করেছে। তিনি গান চালিয়ে গেলেন এই ঘটনার পরেও। কৈলাস জানান, তিনি প্রথমে বুঝতেও পারেননি যে জলের বোতল ছুড়ে ফেলা হয়েছে। পরে টিমের কাছ থেকে গোটা বিষয়টা জানতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer Kailash Kher attacked: পুনিত রাজকুমারকে শ্রদ্ধা জানাতাম খানিক বাদে, তারা ধৈর্য হারিয়ে বোতল ছোড়ে: কৈলাস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement