advertisement

সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মাথা, হাত, পাঁজরে আঘাত জুবিনের, প্রকাশ্যে হাসপাতালের ছবি

Last Updated:

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় বসে জুবিন। সামনে নৈশভোজের ব্যবস্থা। বাঁ হাত দিয়ে রুটি ছিঁড়ে খাচ্ছেন জুবিন। ডান হাতটা বাঁধা রয়েছে।

#মুম্বই: শুক্রবার একটি বিল্ডিংয়ের সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাতে, মাথায় এবং বুকের পাঁজরে চোট পেয়েছেন বলি গায়ক জুবিন নওটিয়াল। ডান হাতের কনুই ভেঙে যাওয়ার পর মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। সে দিনই রাতে তাঁর একটি ছবি শেয়ার করা হয় তাঁর পিআর টিমের তরফে।
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় বসে জুবিন। সামনে নৈশভোজের ব্যবস্থা। বাঁ হাত দিয়ে রুটি ছিঁড়ে খাচ্ছেন জুবিন। ডান হাতটা বাঁধা রয়েছে। সেই হাতেই অস্ত্রোপচার হয়েছে তাঁর।
advertisement
advertisement
ছবির সঙ্গে লেখা হয়েছে, 'সকলের আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ। ঈশ্বর আমায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছেন। আমাকে আপতত হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছি। সুস্থ হচ্ছি। সকলের ভালবাসা পেয়ে আমি ধন্য।'
advertisement
শুক্রবার সকালে এই ঘটনা ঘটার পরে গায়কের পিআর টিম সোশ্যাল মিডিয়ায় লেখে, 'গায়ক জুবিন নওটিয়াল আজ ভোরে একটি বিল্ডিংয়ের সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরে তাঁর কনুই ভেঙেছে, পাঁজর ভেঙে গিয়েছে এবং মাথায় আঘাতও পেয়েছেন তিনি৷ মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ডান হাতে একটি অস্ত্রোপচার করা হবে।'
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মাথা, হাত, পাঁজরে আঘাত জুবিনের, প্রকাশ্যে হাসপাতালের ছবি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement