advertisement

Sidharth Malhotra: বাবাকে হারালেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারাকে নিয়ে ছুটলেন দিল্লি! সোশ‍্যাল মিডিয়াতে আবেগঘন পোস্ট অভিনেতার

Last Updated:

Sidharth Malhotra: মঙ্গলবার নিজের সোশ্যাল ভিডিওতে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে বাবার প্রয়াণের কথা জানান সিদ্ধার্থ মালহোত্রা। এই কঠিন সময়ে পরিবারের সঙ্গে থাকার জন‍্য সিদ্ধার্থ এবং তাঁর স্ত্রীর কিয়ারা আদবানি নয়াদিল্লীতে পৌঁছান।

প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা
প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা
মুম্বইঃ বলিউডে শোকের ছায়া। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা। মৃত্যুর খবরে শোকাহত মালহোত্রা পরিবার। মঙ্গলবার সন্ধ্যায় নিজের সোশ‍্যাল মিডিয়াতে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে বাবার প্রয়াণের কথা জানান সিদ্ধার্থ মালহোত্রা। এই কঠিন সময়ে পরিবারের সাথে থাকার জন্য সিদ্ধার্থ এবং তার অভিনেত্রী স্ত্রী কিয়ারা আদবানি বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন।
ছোটবেলা থেকে বর্তমান পর্যন্ত বাবার সঙ্গে কাটানো নানা মুহূর্তের একাধিক ছবি শেয়ার করে তিনি শ্রদ্ধাঞ্জলি জানান। পোস্টে সিদ্ধার্থ তাঁর বাবাকে “অসাধারণ সততা, নীতি ও সংস্কৃতির মানুষ” বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, বাবার জীবনের মূল্যবোধ কখনও বদলায়নি—শৃঙ্খলা ছিল কঠোরতা ছাড়া, শক্তি ছিল অহংকার ছাড়া, আর জীবনের কঠিন সময়েও ছিল অদম্য ইতিবাচকতা।
advertisement
advertisement
advertisement
একটি ছবিতে শিশুসিদ্ধার্থকে বাবার কোলে দেখা যায়, আরেকটি ছবিতে ভাই হর্ষদের সঙ্গে পরিবারের মুহূর্ত ধরা পড়েছে। একটি ছবিতে স্ত্রী কিয়ারা আদবাণী-কেও দেখা যায়, যেখানে সুখের মুহূর্তে সিদ্ধার্থ বাবার হাত ধরে আছেন।
সিদ্ধার্থ জানান, তাঁর বাবা ছিলেন একজন প্রাক্তন মার্চেন্ট নেভি ক্যাপ্টেন। অসুস্থতার সঙ্গেও তিনি নীরবে লড়েছেন। স্ট্রোকের কারণে হুইলচেয়ারে বন্দি থাকলেও তাঁর মনোবল কখনও ভেঙে পড়েনি। আবেগঘন বার্তায় অভিনেতা লেখেন, “বাবা, আপনার সততাই আমার উত্তরাধিকার। আপনার শক্তি আমাকে পথ দেখায়। আপনি ঘুমের মধ্যেই শান্তিতে চলে গেছেন, কিন্তু আপনার শূন্যতা অপূরণীয়।”
advertisement
উল্লেখ্য, সম্প্রতি ছবিতে ‘পরম সুন্দরী’-তে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। ব্যক্তিগত জীবনে ২০২৫ সালের ১৫ জুলাই মুম্বইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন সিদ্ধার্থ ও কিয়ারা। তাঁদের মেয়ের নাম রাখা হয়েছে সারায়াহ মালহোত্রা। এই আনন্দের মাঝেই বাবার প্রয়াণে গভীর শোক নেমে এসেছে অভিনেতার পরিবারে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sidharth Malhotra: বাবাকে হারালেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারাকে নিয়ে ছুটলেন দিল্লি! সোশ‍্যাল মিডিয়াতে আবেগঘন পোস্ট অভিনেতার
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement