advertisement

Subhashree Ganguly: অবশেষে দেশে ফিরলেন শুভশ্রী-ইউভান... রাজের মুখে চওড়া হাসি, মা'কে জড়িয়ে ধরল ছোট্ট ইয়ালিনি

Last Updated:

বুধবার মধ্যরাতের বিমানে দেশে ফেরার কথা ছিল তাঁর। সেই বিমানও বাতিল হয়েছিল।

ফিরলেন শুভশ্রী
ফিরলেন শুভশ্রী
কলকাতা:  অশান্ত দুবাইয়ে ছেলেকে নিয়ে আটকে পড়েছিলেন শুভশ্রী। শুক্রবার বিক‌ালে নিজের শহরে পৌঁছলেন লেডি সুপারস্টার। সঙ্গী একরত্তি ইউভান। মেয়ে-নাতি ঘরে ফিরতেই স্বস্তির শ্বাস ফেলেছেন পরিচালক-বিধায়ক স্বামী রাজ চক্রবর্তীও। শুক্রবার কলকাতা বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, “সবার ভালবাসা ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে লড়াই করার শক্তি দিয়েছে। ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল এবং আমি এখন সত্যিই বিধ্বস্ত।” এ দিন বিমানবন্দরে মাকে দেখেই জড়িয়ে ধরে ছোট্ট ইয়ালিনি।
advertisement
ইরানের উপর ইজরায়েল-আমেরিকার যৌথ আক্রমণের আঁচ দুবাইয়েও। বেড়াতে গিয়ে সেখানেই আটকে পড়েন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে এবার সুখবর। আজ বিকেল চারটের সময় শুভশ্রী ফেরেন। শুভশ্রী ও ইউভানকে আনতে যান রাজ চক্রবর্তী নিজেই। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা-ইজরায়েল। পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে ইরানের প্রত্যাঘাত। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধঘোষণা পাকিস্তানের। কাঁপছে পশ্চিম এশিয়া! আতঙ্ক- উত্তেজনা ছড়িয়ে পড়তেই বন্ধ বিমান চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে বেড়াতে গিয়ে ইউভানকে নিয়ে আটকে পড়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ জানিয়েছিলেন, ” ইউভানের স্কুলে ৬-৭ দিনের ছুটি। ওর অনেকদিনের ইচ্ছে ছিল দুবাই যাবে, ডেজার্ট সাফারি করবে। অনেকদিন আগের প্ল্যানমাফিক শনিবার শুভশ্রী আর ইউভান দুবাই পৌঁছায়। ওরা দুবাই এয়ারপোর্টে পৌঁছনোর কিছু ক্ষণের মধ্যেই বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ছেলেকে নিয়ে শুভশ্রী নিরাপদেই পৌঁছে যান নির্দিষ্ট হোটেলে। সেখানেই রয়েছেন তাঁরা।”
advertisement
রাজ আরও জানিয়ে ছিলেন, ” ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। ওখানকার সরকার আবেদন জানায়, বাড়ি বা হোটেলের বাইরে না বেরনোই ভাল। শুভশ্রী আর ইউভান পাম জুমেরার কাছে একটি হোটেলে আছে। নিরাপদে আছে। আমার বন্ধু-বান্ধব ও তাঁদের পরিবারের সদস্যরাও আছেন। ওঁরা ওদের খেয়াল রাখছে। কোনও অসুবিধে নেই। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই কলকাতায় ফিরে আসবে শুভশ্রী আর ইউভান।” আজই সেই দিন। আজ ফিরলেন টলিউডের লেডি সুপারস্টার।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Subhashree Ganguly: অবশেষে দেশে ফিরলেন শুভশ্রী-ইউভান... রাজের মুখে চওড়া হাসি, মা'কে জড়িয়ে ধরল ছোট্ট ইয়ালিনি
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement