advertisement

Shiboprosad Mukherjee Health Update: শিরদাঁড়ায় গুরুতর চোট, বন্ধ থাকবে শ্যুটিং, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ, এখন কেমন আছেন?

Last Updated:

Shiboprosad Mukherjee Health Update: অবশেষে বিপদ কাটিয়ে বাড়ি ফিরলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েই স্বাস্থ্যের খবর দিলেন পরিচালক-অভিনেতা৷

শিরদাঁড়ায় গুরুতর চোট, বন্ধ থাকবে শ্যুটিং, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ, এখন কেমন আছেন?
শিরদাঁড়ায় গুরুতর চোট, বন্ধ থাকবে শ্যুটিং, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ, এখন কেমন আছেন?
কলকাতা: দিনকয়েক আগেই শ্যুটিং সেটেই গুরুতর আহত হয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়৷ ‘বহুরূপী’ ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই শিরদাঁড়ায় চোট পান অভিনেতা-পরিচালক৷ চোট এতটাই গুরুতর ছিল যে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল৷ তবে অবশেষে বিপদ কাটিয়ে বাড়ি ফিরলেন পরিচালক৷
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই স্বাস্থ্যের খবর দিলেন পরিচালক-অভিনেতা৷ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন- ‘শুভ সকাল। বহুরূপীর সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম। অসংখ্য ধন্যবাদ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল স্টাফ এবং ডাক্তারদের। এ কদিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন। এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছা বার্তা। আশা করি আপনাদের ভালবাসায় ও মঙ্গল কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব। আপাতত শ্যুটিং কিছুদিনের জন্য বন্ধ, কিন্তু কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি।’
advertisement
advertisement
৫ এপ্রিল অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল৷ ‘বহুরূপী’ ছবির শ্যুটিং চলাকালীনই উঁচু জায়গা থেকে ঝাঁপ দিতে গিয়েই গুরুতর আঘাত পান শিবপ্রসাদ৷ তারপরই তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ এখনই কাজে যোগ দিতে পারবেন না পরিচালক-অভিনেতা৷ আপাতত চিকিৎসকের কথা মতো পুরোপুরি বিশ্রামে থাকবেন৷ সেই কারণের জন্য বেশ কয়েকদিন ‘বহুরূপী’ ছবির শ্যুটিং বন্ধ থাকবে৷ সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন৷
advertisement
উল্লেখ্য, থ্রিলার ধর্মী ছবি ‘বহুরূপী’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তীকে৷ ‘ফাটাফাটি’ ছবির পর ফের একসঙ্গে দেখা যাবে তাঁদেরকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shiboprosad Mukherjee Health Update: শিরদাঁড়ায় গুরুতর চোট, বন্ধ থাকবে শ্যুটিং, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ, এখন কেমন আছেন?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement