advertisement

'তোমার মুখ দেখতে চাই না', দেওর ঈশানের গালে চড় কষালেন শাহিদ-পত্নী মীরা

Last Updated:

স্ত্রীর সঙ্গে খুনসুটির মুহূর্তগুলিমে লেন্সবন্দি করে মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেতা। এ বার তাঁদের সঙ্গে দিলেন ঈশান।

#মুম্বই: দেওর ঈশান খট্টরের গালে চড় কষালেন মীরা রাজপুত। আর এই ঘটনার সাক্ষী থাকলেন শাহিদ কাপুর। তবে কি সুখী পরিবারে ফাটল ধরল? তাল কাটল সম্পর্কের?
না, আসলে তেমন কিছুই ঘটেনি। সবটাই অভিনয়। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত 'দিল চাহতা হ্যায়'-র পুনর্নির্মাণ করেছেন তাঁরা। ভিডিওয় শাহিদ তাঁর ভাইকে বলছেন, 'ও তোর পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলছে!' এর পরেই ঈশান তাঁর বৌদির দিকে এগিয়ে যান। কিন্তু কিছু বলে ওঠার আগেই মীরা তাঁর গালে কষিয়ে একটি চড় মারেন। বলে ওঠেন, 'আমি তোমার মুখ দেখতে চাই না। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও।'
advertisement
advertisement
advertisement
সেই চড়েই কাপুর পরিবারের তিন সদস্যের নাটকীয় ভিডিও শেষ হয়। শাহিদ সেটি ইনস্টাগ্রামে পোস্টও করেন। তাঁদের কাণ্ড হাসি আটকাতে পারেননি অনুরাগীরা। কমেন্ট বক্সে মজার সব মন্তব্য।
advertisement
২০১৫ সালে সাতপাক ঘোরেন শাহিদ-মীরা। স্ত্রীর সঙ্গে খুনসুটির মুহূর্তগুলিকে লেন্সবন্দি করে মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেতা। এ বার তাঁদের সঙ্গ দিলেন ঈশান।
শাহিদকে শেষ দেখা গিয়েছিল 'জার্সি'-তে। ছবিটি যদিও বক্স অফিসে বিশেষ সাফল্য পায়নি। ঈশানের শেষ ছবি 'ফোন ভূত'। গুরমিত সিং পরিচালিত হরর-কমেডিটিও দর্শকের মন জয়ে ব্যর্থ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'তোমার মুখ দেখতে চাই না', দেওর ঈশানের গালে চড় কষালেন শাহিদ-পত্নী মীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement