advertisement

কাকে সঙ্গে নিয়ে এমন সাজলেন শাহরুখ?

Last Updated:

লোকে ভাবলেন এটাই হয়তো শাহরুখের নতুন ছবি ‘দ্য রিং’-এর লুক ৷ প্রথমে শাহরুখ কিছুটা ভনিতা করেই ট্যুইটারে লিখেছিলেন ৷ তবে

#মুম্বই: লোকে ভাবলেন এটাই হয়তো শাহরুখের নতুন ছবি ‘দ্য রিং’-এর লুক ৷ প্রথমে শাহরুখ কিছুটা ভনিতা করেই ট্যুইটারে লিখেছিলেন এরকমটাই ৷ তবে পরে নিজেই খোলসা করলেন, এটা কোনও সিনেমার লুক নয়, বরং ঠান্ডায় শাহরুখের এরকমই হল অবস্থা ৷
বুডাপেস্টে ‘দ্য রিং’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত শাহরুখ খান ও অনুষ্কা শর্মা ৷ ছবির পরিচালক ইমতিয়াজ আলি ৷ আর এই ছবির শ্যুটিংয়ে গিয়েই ঠান্ডায় কাহিল শাহরুখ খান ও অনুষ্কা শর্মা ৷
srk 1
advertisement
শ্যুটিংয়ের মাঝেই শাহরুখ করলেন ট্যুইট ৷ টুপি পরে, মুখ ঢেকে এ যেন Bollywood নিনজা লুক৷ শাহরুখ প্রথমে ট্যুইট করে লিখলেন, ‘এটাই রিং ছবির ফার্স্টলুক ৷ এটা হরর ছবি বা অ্যাকশন ছবি নয় ৷ এটা আমাদের নিনজা লুক !’ তবে পরেই লোকজনের ভুল ভাঙিয়ে দিয়ে শাহরুখ ট্যুইট করলেন, ‘এই ছবি লুক নয়, আমি আর অনুষ্কা ঠান্ডায় জমে কুলফি ৷’
advertisement
srk 2
এমনিতে তিনি বলিউডের বাদশা খান ৷ মেজাজটাও তাঁর বাদশার মতোই ৷ তাই হয়তো, বাদশাদের মতোই উপহার পেতে পছন্দ করেন শাহরুখ খান ৷ কেউ তাঁকে উপহার দিতে চাইলে, শাহরুখের মুখে না নেই ! না একথা গুঞ্জন নয়, শাহরুখই স্বীকার করেছেন বহুবার ৷ তবে এবার নেদারল্যান্ডে গিয়ে যা উপহার পেলেন, তাতে খুবই খুশি শাহরুখ !
advertisement
ইমতিয়াজ আলি-র নতুন ছবি ‘দ্য রিং’-এর শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন শাহরুখ খান ৷ এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে ৷ শাহরুখ খান সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি আপলোড করে জানিয়েছেন, ‘দারুণ ঠান্ডা এখানে ৷ উষ্ণ আলিঙ্গন চাই, নয়তো লেদার জ্যাকেট !’ শাহরুখের ইনস্টাগ্রাম দেখেই শাহরুখের অনুরাগীরা শাহরুখকে পাঠিয়ে দিলেন লেদার জ্যাকেট ! আর অজস্র ভালোবাসা !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কাকে সঙ্গে নিয়ে এমন সাজলেন শাহরুখ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement