advertisement

Dunki OTT Release: শাহরুখ এবার আপনার ঘরে! ওটিটি-তে হিরানির ছবি ‘ডানকি’, কবে এবং কোথায় দেখবেন জানুন

Last Updated:

Dunki OTT Release: ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো হইহই করে প্রেক্ষাগৃহে গিয়ে দেখা হয়নি? তাহলে এবার সেই সুযোগ করে দিল ওটিটি প্ল্যাটফর্ম। কবে এবং কোথায় দেখা যাবে এই ছবি, জানুন বিস্তারিত।

ডানকি এবার ওটিটি-তে
ডানকি এবার ওটিটি-তে
মুম্বই: ২০২৩ সাল জুড়ে চলেছে বাদশার রাজত্ব। শাহরুখ খান একই বছরে তিন তিনটি ছবি উপহার দিয়েছেন। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’-র জয়জয়কার। তবে প্রথম দুই ছবির মতো ব্যবসা করতে পারেনি তৃতীয়। কিন্তু রাজকুমার হিরানির পরিচালনা, শাহরুখের অভিনয়, বোমান ইরানি, ভিকি কৌশল, তাপসী পান্নুর মতো তাবড় শিল্পীদের উপস্থিতি এবং ছবির বিষয়বস্তু, সব মিলিয়ে এই ছবি মোটেও উপেক্ষা করার মতো নয় বলেই মনে করেছেন অনেকে।

View this post on Instagram

A post shared by Netflix India (@netflix_in)

advertisement
advertisement
‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো হইহই করে প্রেক্ষাগৃহে গিয়ে দেখা হয়নি? তাহলে এবার সেই সুযোগ করে দিল ওটিটি প্ল্যাটফর্ম। কবে এবং কোথায় দেখা যাবে এই ছবি, জানুন বিস্তারিত।

View this post on Instagram

A post shared by Netflix India (@netflix_in)

advertisement
তবে শাহরুখ বলে কথা, ছবির ওটিটি মুক্তির ঘোষণাও হল বেশ নাটকীয় কায়দায়। প্রচারমূলক ভিডিও শেয়ার হল সোশ্যাল মিডিয়ায়। ‘ডানকি’র বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে বানানো হয়েছে এই ভিডিও। গোটা পৃথিবীর জন্য সিঙ্গল ভিসার জন্য আবেদন জানাতে ভিসার অফিসে আসেন শাহরুখ। নিজের প্রতিপত্তি সম্পর্কে বেশ মজাদার মোনোলগ শুনতে পাওয়া যায় তাঁর মুখে। বাদশা বলে কথা, সারা বিশ্ব যাঁর হাতের মুঠোয়, তিনি ভিসা পাবেন না, এমনটা কী ভাবা যায়?
advertisement
কিন্তু সেটাই ঘটে। ভিসা অফিসের আধিকারিক ভিসা দিতে প্রত্যাখ্যান করেন। কিন্তু তাতে দমেননি শাহরুখ। চেনা এবং জনপ্রিয় ভঙ্গিতে তিনি জানান, ‘মনের জন্য ভিসা লাগে না, আপনার ঘরে আসছি এবার’। প্রেম দিবসে, অর্থাৎ গত ১৪ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেল শাহরুখের ছবি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dunki OTT Release: শাহরুখ এবার আপনার ঘরে! ওটিটি-তে হিরানির ছবি ‘ডানকি’, কবে এবং কোথায় দেখবেন জানুন
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement