advertisement

‘বাহুবলি ২’-তে শাহরুখ খান ?

Last Updated:

কাটাপ্পা কেন মারল বাহুবলিকে ? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই অধীর আগ্রহে বাহুবলি ২-এর জন্য বসে রয়েছে দর্শক ৷

#মুম্বই: কাটাপ্পা কেন মারল বাহুবলিকে ? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই অধীর আগ্রহে বাহুবলি ২-এর জন্য বসে রয়েছে দর্শক ৷ কিন্তু সেই চমকের আগেই, আরেক চমক নিয়ে হাজির বাহুবলি ২ ! শোনা যাচ্ছে, বাহুবলি ২-তে কেমিও চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে !
হিন্দুস্থান টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, বাহুবলি-র পরিচালক এস রাজা মৌলি অনেকদিন ধরেই চাইছিলেন, বাহুবলি ২-তে নতুন কোনও ট্যুইস্ট আনতে ৷ আর সেই ট্যুইস্ট দেওয়ার জন্যই বাহুবলিতে প্রভাস ও রানা ডগ্গুবতির মধ্যে আনতে চাইছেন নতুন এক নায়ককে ৷
জানা গিয়েছে, এ ব্যাপারে পরিচালক রাজা মৌলি প্রথমে সুরিয়া ও মোহনলালের সঙ্গে কথা বলেছিলেন ৷ কিন্তু তাঁরা রাজি হননি কেমিও চরিত্রে অভিনয় করতে ৷ শেষমেশ বলিউড থেকেই শাহরুখকে আনতে চান পরিচালক মৌলি ৷
advertisement
advertisement
বাহুবলি ২- ছবির প্রযোজনায় কিছুটা অংশ নিয়েছেন করণ জোহরও ৷ আর শোনা যাচ্ছে করণ জোহরের কথাতেই শাহরুখকে নেওয়ার কথা ভেবেছেন পরিচালক মৌলি ৷ তবে এ ব্যাপারে আপাতত, কোনওরকম মন্তব্য করতে চাননি শাহরুখ, করণ ও এস রাজা মৌলি ৷ বাহুবলি ২ মুক্তি পেতে পারে ২৮ এপ্রিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বাহুবলি ২’-তে শাহরুখ খান ?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement