advertisement

অস্কারে নিমন্ত্রণ পেলেন সৌমিত্র-মাধবী-শাহরুখ খান !

Last Updated:

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সদস্যপদের জন্য এবার নিমন্ত্রণ পেলেন ভারতীয় সিনেমার কিংবদন্তী অভিনেতা পদ্মভূষণ সৌমিত্র চট্টোপাধ্যায় ৷

#কলকাতা: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সদস্যপদের জন্য এবার নিমন্ত্রণ পেলেন ভারতীয় সিনেমার কিংবদন্তী অভিনেতা পদ্মভূষণ সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ তবে শুধু সৌমিত্রই নয়, সঙ্গে রয়েছেন তাঁর ‘চারুলতা’,  অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ও ৷ তবে তালিকা এখানেই শেষ নয়, অস্কারের মঞ্চে এবারে যেন বাঙালির বিশ্বজয়৷ এই বিশেষ সম্মান পেতে চলেছেন সাউন্ড ডিজাইনার বিশ্বদীপ চট্টোপাধ্যায়, প্রোডাকশন ডিজাইনার সুব্রত চট্টোপাধ্যায় ও অমিত রায়ও ৷
এতো গেল অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যপদে বাঙালির নিমন্ত্রণ ৷ তবে বাদ পড়েননি, বলিউডের তাবড়রাও ৷ তালিকায় রয়েছেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, নাসিরুদ্দিন শাহ, আলি ফাজল, অনিল কাপুর, তব্বু, আদিত্য চোপড়া, তব্বু, আদিত্য চোপড়া, গুণীত মোঙ্গা, অনিল মেহতা, মণীশ মালহোত্রা, উষা খান্না, বাল্লু সালুজার মতো ব্যক্তিত্বরা ৷
advertisement
advertisement
৫৯ দেশের প্রত্যেক আমন্ত্রিতরা যদি এই আমন্ত্রণ গ্রহণ করে, তাহলে অ্যাকাডেমির সদস্য সংখ্যা দাঁড়াবে ৯ হাজার দুশো ছাব্বিশ জন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অস্কারে নিমন্ত্রণ পেলেন সৌমিত্র-মাধবী-শাহরুখ খান !
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement