advertisement

নিজের শরীরের সঙ্গে এমন ভাঙাগড়া! 'পাঠান' শাহরুখের কীর্তি জানলে অবাক হবেন

Last Updated:

পর্দায় শাহরুখ প্রেমের জাদুকাঠি ছুঁইয়েছেন বারবার। দর্শকের কাছে তিনি এবং প্রেম সমার্থক। কিন্তু এ বার ছক ভাঙার পালা।

শাহরুখ খান
শাহরুখ খান
আর কয়েক মাসের অপেক্ষা। ফের পর্দায় আবির্ভূত হবেন তিনি। শাহরুখ খান। সৌজন্যে 'পাঠান'। সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন-থ্রিলার।
পর্দায় শাহরুখ প্রেমের জাদুকাঠি ছুঁইয়েছেন বারবার। দর্শকের কাছে তিনি এবং প্রেম সমার্থক। কিন্তু এ বার ছক ভাঙার পালা। আদ্যোপান্ত অ্যাকশন হিরো রূপে ফিরছেন তিনি। আর তার জন্যই নিজেকে ভেঙে নতুন ভাবে গড়েছেন।
'পাঠান'-এর জন্য দৈহিক গড়নেও পরিবর্তন আনতে হয়েছে শাহরুখকে। সেই প্রক্রিয়া সহজ ছিল না মোটেই। ছবির জন্য শাহরুখ ঠিক কী কী করেছেন, তার দীর্ঘ ফিরিস্তি দিয়েছেন পরিচালক।
advertisement
advertisement
সিদ্ধার্থ বলেন, "পাঠানের জন্য অভাবনীয় ভাবে নিজেকে ভেঙেছে। ছবির টিজারের জন্য যে ভালবাসা পাচ্ছে, তা ওর প্রাপ্য। পঠান নিয়ে আলোচনার জন্যই ওর সঙ্গে প্রথম দেখা করেছিলাম। বলেছিলাম, এই ছবির জন্য কতটা কায়িক পরিশ্রম করতে হবে। ও সবটা শুনেও রাজি হয়েছিল।"
advertisement
'পাঠান'-এর ট্রেলারে অন্য শাহরুখের দেখা মিলেছে। আর তাতেই কয়েক গুন বেড়ে গিয়েছে দর্শকের আগ্রহ। সিদ্ধার্থ বললেন, "স্টান্ট করার জন্য ওকে ভয়ঙ্কর পরিশ্রম করতে হয়েছে। নানা বিপজ্জনক জায়গা এবং প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছে ও। দেশকে তার সব চেয়ে বড় অ্যাকশন ছবিটি উপহার দেওয়ার জন্য ও যা নিষ্ঠা দেখিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।"
advertisement
'পাঠান'-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। সব ঠিক থাকলে আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিজের শরীরের সঙ্গে এমন ভাঙাগড়া! 'পাঠান' শাহরুখের কীর্তি জানলে অবাক হবেন
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement