advertisement

ক্যামেরার সামনে কীভাবে অন্তরঙ্গ হতে হয় বিনোদ আমাকে শিখিয়েছিল: শাবানা আজমি

Last Updated:

তখনও হিরোদের পেটে সিক্স প্যাক আসেনি ৷ একদিকে অ্যাংরি ইয়ং ম্যান সেজে অমিতাভ বচ্চন বড়পর্দা মাতাচ্ছে ৷

#মুম্বই: তখনও হিরোদের পেটে সিক্স প্যাক আসেনি ৷ একদিকে অ্যাংরি ইয়ং ম্যান সেজে অমিতাভ বচ্চন বড়পর্দা মাতাচ্ছে ৷ আর অন্যদিকে হ্যান্ডসাম বিনোদ খান্না নিজের মতো করে অনুরাগীদের মনে জায়গা করে নিচ্ছেন ৷ এরকমই এক সময়ে শাবানা আজমির সঙ্গে জুটি বাঁধেন বিনোদ ৷ ছবির নাম ‘শক’ ৷ বিনোদ খান্নার স্মৃতিচারণে সেই ‘শক’ ছবির কথাই তুলে ধরলেন শাবানা আজমি ৷
শাবানা আজমি জানালেন, ‘তখন শক ছবির শ্যুটিং করছিলাম ৷ আমার আর বিনোদ খান্নার মধ্যে একটা অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং চলছিল ৷ পুরো দৃশ্যটা শ্যুট করতে গিয়ে আমার অদ্ভুত লাগছিল ৷ সেটা বুঝতে পেরেছিল বিনোদ ৷ তারপর নিজেই দায়িত্ব নিল ৷ এমনভাবে দৃশ্যটা শ্যুট করল, যার থেকে আমার একেবারে জড়তা কেটে গেল ৷ ওই দিন আমি অভিনয়ের নতুন এক নিয়ম শিখলাম ৷ যা সম্ভব হয়েছিল বিনোদের জন্যই !’
advertisement
শাবানার কথায়, ‘একটা সময় ছিল ৷ আমি বলিউডের মশালা ছবিতে অভিনয় করতে চাইতাম না ৷ সেই সময় অমর আকবর অ্যান্টনির কাস্টিং চলছে ৷ বিনোদ খান্নার কথাতেই আমাকে নেওয়া হয় সেই ছবিতে ৷ সে দিনগুলো ভোলা যায় না ৷ বিনোদ খান্নার মৃত্যুতে একটা জিনিস স্পষ্ট ৷ আমাদেরও দিন শেষ হয়ে আসছে !’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্যামেরার সামনে কীভাবে অন্তরঙ্গ হতে হয় বিনোদ আমাকে শিখিয়েছিল: শাবানা আজমি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement