advertisement

টলিপাড়ায় নতুন গুঞ্জন ! অনিন্দিতার সঙ্গে লিভ ইনের মধ্যেই সৌরভ ঘনিষ্ঠ মধুমিতার সঙ্গে?

Last Updated:

টালিগঞ্জে সেই তলিকায় নতুন সংযোজন মধুমিতা সরকার ও সৌরভ দাস ৷ শোনা যাচ্ছে, এ বছর লকডাউনে ঘনিষ্ঠ হয়েছেন এই দুই কুশীলব ৷

কলকাতা : অতিমারি ও লকডাউন আবহ ধূসর হলেও সাক্ষী থাকল বেশ কিছু সম্পর্ক ভাঙা ও গড়ার ৷ টালিগঞ্জে সেই তলিকায় নতুন সংযোজন মধুমিতা সরকার ও সৌরভ দাস ৷ শোনা যাচ্ছে, এ বছর লকডাউনে ঘনিষ্ঠ হয়েছেন এই দুই কুশীলব ৷
সৌরভ অবশ্য বেশ কিছু দিন ধরেই বিতর্কিত খবরে ৷ কয়েক মাস আগে তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে ৷ তার পরেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিয়ো ৷ সেখানে জন্মদিন পালন করছিলেন তিনি ৷ অনুরাগীদের সঙ্গে সেই অনুষ্ঠানে ছিলেন সৌরভের বাবা ও বোনও ৷ নেটিজেনদের অভিযোগ, সেই ভিডিয়োয় সৌরভকে দেখা গিয়েছে তাঁর বোনকে অশ্লীল ভাবে স্পর্শ করতে ৷ এর পর নেটমাধ্যমে তীব্র সমালোচিত হন সৌরভ ও তাঁর পরিবার ৷
advertisement
সেই বিতর্কে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন প্রেমিকা অনিন্দিতা ৷ দীর্ঘ দিন ধরে তাঁরা লিভ ইন করছেন ৷ সংবাদমাধ্যমে অনিন্দিতা জানিয়েছেন, তাঁরা একটি নতুন বাড়িও কিনেছেন ৷ এর আগে তিনি বিয়ে করেছিলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে ৷ কিন্তু উত্তমকুমারের নাতির সঙ্গে তাঁর দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি ৷ সৌরভ-মধুমিতা বিতর্ককে তিনি ভিত্তিহীন বলেই মন্তব্য করেছেন সংবাদমাধ্যমে ৷
advertisement
advertisement
কাজের প্রয়োজনে অনিন্দিতা সম্প্রতি বেশিরভাগ সময়েই ছিলেন মুম্বইয়ে ৷ তাঁর প্রেমিক সৌরভ কলকাতায় ৷ লকডাউন শুরুর আগে সৌরভকে নাকি পার্টি করতে দেখা গিয়েছে মধুমিতার সঙ্গে ৷ অন্যদিকে অনিন্দিতাও মুম্বইয়ে বিভোর ছিলেন তাঁর বন্ধুদের সঙ্গে ৷
এই পরিস্থিতিতে পল্লবিত হয়েছে নতুন সম্পর্কের গুঞ্জন ৷ যা নিয়ে বিরক্ত মধুমিতাও ৷ অভিনেতা সৌরভ চক্রবর্তী তাঁর প্রাক্তন স্বামী ৷ বিচ্ছেদের পর একাই থাকেন মধুমিতা ৷ তিনি সম্প্রতি কাজ করেছেন মৈনাক ভৌমিকের ‘চিনি’ ছবিতে, সৌরভ দাসের সঙ্গে ৷ সেটা অনুঘটকের কাজ করেছে নতুন গুঞ্জনে ৷
advertisement
তবে ত্রিকোণ গুঞ্জনের তিন বিন্দু অনিন্দিতা, সৌরভ এবং মধুমিতা তিন জনেই সংবাদমাধ্যমে অস্বীকার করেছে এই নতুন রটনা ৷ প্রসঙ্গত মুম্বই থেকে ফেরার পর অনিন্দিতার পরের গন্তব্য দার্জিলিং ৷ সেখানেই হবে অঞ্জন দত্তর নতুন থ্রিলার ছবির শ্যুটিং ৷ এই ছবিতে তিনি ছাড়াও আছেন অর্জুন চক্রবর্তী ও সন্দীপ্তা সেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
টলিপাড়ায় নতুন গুঞ্জন ! অনিন্দিতার সঙ্গে লিভ ইনের মধ্যেই সৌরভ ঘনিষ্ঠ মধুমিতার সঙ্গে?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement