advertisement

Sathyaraj Covid Positive: কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ‘বাহুবলী’-র কাটাপ্পা চরিত্রের কিংবদন্তি অভিনেতা সত্যরাজ

Last Updated:

Sathyaraj Covid Positive: শুক্রবার বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে৷ কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর তিনি বাড়িতে নিভৃতবাসে ছিলেন৷

চেন্নাই : কিংবদন্তি অভিনেতা সত্যরাজকে চেন্নাইয়ের (actor Sathyaraj) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে৷ শুক্রবার বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে৷ কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর তিনি বাড়িতে নিভৃতবাসে ছিলেন৷
বাহুবলীখ্যাত এই প্রবীণ অভিনেতা কেমন আছেন, সে বিষয়ে কোনও অফিশিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি (Katappa in Bahubali)৷ তবে সূত্র অনুযায়ী এটুকু জানা গিয়েছে যে শারীরিক অসুস্থতার উপসর্গ জটিল হতেই তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা৷ অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর ভক্তরা৷
আরও পড়ুন : বলিউডে করোনা ঝড়, কোভিড পজিটিভ নাফিসা আলি, অরিজিৎ সিং, মধুর ভান্ডারকর, মানবী গাগরু
গত কয়েক দিনে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েক জন অভিনেতা ও অভিনেত্রী কোভিড পজিটিভ হয়েছেন৷ তারকা মহেশ বাবু, মঞ্চু মনোজ, মঞ্চু লক্ষ্মী, সঙ্গীত পরিচালক তামান-সহ অনেকেই সংক্রমিত হয়েছেন৷ অভিনেত্রী তৃষাও জানিয়েছেন তিনি কোভিড পজিটিভ৷ ভ্যাকসিনের দু’টি ডোজ-সহ সবরকম কোভিডবিধি মেনেও তিনি আক্রান্ত বলে জানান তৃষা৷
advertisement
advertisement
আরও পড়ুন : করোনা আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, এই নিয়ে দ্বিতীয়বার!
পাশাপাশি, কমল হাসান, চিয়ান বিক্রম, ভাড়িভেলু-সহ তামিল ইন্ডাস্ট্রির অনেক তারকাই সম্প্রতি করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন৷
কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে৷ তার জেরে বহু ছবির শ্যুটিং সূচি ব্যাহত হয়েছে৷ বিলম্বিত হয়েছে বহু ছবির হলমুক্তিও৷ জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত বহুভাষিক ছবি ‘আরআরআর’-এর মুক্তিও কোভিড পরিস্থিতিতে পিছিয়ে গিয়েছে৷ এস এস রাজামৌলী পরিচালিত বহু প্রতীক্ষিত এই ছবি সারা ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল ৭ জানুয়ারি৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sathyaraj Covid Positive: কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ‘বাহুবলী’-র কাটাপ্পা চরিত্রের কিংবদন্তি অভিনেতা সত্যরাজ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement