advertisement

শীতল মস্তিষ্কের খুনি ‘বব বিশ্বাস’-এর তরফে পরিচালক সুজয় ঘোষকে উষ্ণ শুভেচ্ছা

Last Updated:

শুক্রবার ছিল সুজয়ের ৫৫ তম জন্মদিন ৷ শাশ্বতর কথায়, তিনি ছক ভাঙা অন্য ধারার পরিচালক ৷ মানুষ হিসেবেও তিনি অনন্য ৷ ‘বব বিশ্বাস’-এর ভূমিকায় তাঁকে অভিনয় করার সুযোগ দেওয়ার জন্য তিনি চিরকাল সুজয়ের কাছে কৃতজ্ঞ থাকবেন ৷

কলকাতা : তাঁর হাত ধরেই চলচ্চিত্রের জাতীয় বৃত্তে পরিচয় ৷ সে কথা ভুলতে পারেন না শাশ্বত চট্টোপাধ্যায় ৷ সুজয় ঘোষের জন্মদিনের শুভেচ্ছাবার্তায় আরও এক বার তাঁকে কৃতজ্ঞতা জানালেন ‘বব বিশ্বাস’৷
শুক্রবার ছিল সুজয়ের ৫৫ তম জন্মদিন ৷ শাশ্বতর কথায়, তিনি ছক ভাঙা অন্য ধারার পরিচালক ৷ মানুষ হিসেবেও তিনি অনন্য ৷ ‘বব বিশ্বাস’-এর ভূমিকায় তাঁকে অভিনয় করার সুযোগ দেওয়ার জন্য তিনি চিরকাল সুজয়ের কাছে কৃতজ্ঞ থাকবেন ৷ কারণ ২০১২ সালে ‘কহানি’ ছবিতে গোবেচারা চেহারার শীতল মস্তিষ্কের খুনি বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করে জাতীয় পরিধিতে প্রথম পরিচিতি পান শুভেন্দুপুত্র৷
advertisement
advertisement
‘কহানি’-তে সুযোগ পাওয়ার স্মৃতি এখনও উজ্জ্বল শাশ্বতর মনে ৷ বন্ধু অরিন্দম শীলের কথায় তিনি দেখা করেছিলেন সুজয়ের সঙ্গে ৷ প্রথম আলাপেই পরিচালক তাঁকে ‘তুই’ সম্বোধন করায় চমকে গিয়েছিলেন শাশ্বত ৷ তাঁকে আরও অবাক করে সুজয় জানিয়েছিলেন, তিনি তাঁকে ছোটবেলা থেকেই চিনতেন ৷
সুজয়ের কথায় পুরনো স্মৃতি মনে পড়ে যায় শাশ্বতরও ৷ তাঁর মামাবাড়ির পাড়ায় আগে থাকতেন সুজয় ৷ সেই সূত্রেই পুরনো পরিচয় ছিল৷ মাঝে ফিকে হয়ে গেলেও ‘কহানি’-র সূত্রে আবার অবিচ্ছেদ্য হয়ে ওঠে ৷
advertisement
তবে সুজয়ের মেয়ে দিয়া অন্নপূর্ণার ছবি ‘বব বিশ্বাস’-এ নামভূমিকায় অভিনয় করছেন অভিষেক বচ্চন ৷ সুযোগ না পাওয়ার জন্য কোনও আক্ষেপ নেই শাশ্বতর ৷ তিনি খুশি ‘কহানি’-র সুপারি কিলার হয়েই ৷ জীবনে যা পেয়েছেন, তাতেই তিনি আনন্দ খুঁজে পান ৷
তাঁর পরবর্তী বলিউড অভিযান কঙ্গনা রানাউতের সঙ্গে ৷ অক্টোবরে মুক্তি পাবে রজনীশ ঘাই পরিচালিত ‘ধাকড়’৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণঁ ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত ৷ শোনা যাচ্ছে চরিত্রটি কঙ্গনার মেন্টরের ৷ শাশ্বত অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ হিন্দি ছবি ‘দিল বেচারা’৷ অকালপ্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ছিল এটি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শীতল মস্তিষ্কের খুনি ‘বব বিশ্বাস’-এর তরফে পরিচালক সুজয় ঘোষকে উষ্ণ শুভেচ্ছা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement