advertisement

Saswata Chatterjee Mother Death: সামান্য চোট থেকে...! মায়ের সৎকার করে শোকস্তব্ধ শাশ্বত চট্টোপাধ্যায়! যা বললেন, চোখে জল আসবে!

Last Updated:

Saswata Chatterjee Mother Death: ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের স্ত্রী, অঞ্জলি চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি।

মায়ের মৃত্যুর পর শোকস্তব্ধ শাশ্বত
মায়ের মৃত্যুর পর শোকস্তব্ধ শাশ্বত
কলকাতা: প্রয়াত অঞ্জলি চট্টোপাধ্যায়। ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রয়াত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের স্ত্রী। বুধবার রাতে মাতৃবিয়োগের পর শোকস্তব্ধ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
বৃহস্পতিবার বেলায় কেওড়াতলা মহাশ্মশানে মায়ের শেষকৃত্য সম্পন্ন করলেন শাশ্বত চট্টোপাধ্যায় ও তাঁর ভাই শুভদীপ চট্টোপাধ্যায়। আগেই শোনা গিয়েছিল, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি। নিউজ18 বাংলাকে শাশ্বতের স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায় বলেন, ‘‘বার্ধক্যজনিত নানা সমস্যা ছিল তো বটেই। কিছুদিন আগে পড়ে গিয়ে একটা পায়ে চোট পেয়েছিলেন। সেটা বড় কিছু না হলেও তারপর থেকেই ধীরে ধীরে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ধীরে ধীরে মাল্টি অর্গান ফেলিওর হয়।’’
advertisement
গত শনিবার থেকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অঞ্জলিদেবী। গতকাল, বুধবার রাতে লড়াই থামে তাঁর। হাহাকার চট্টোপাধ্যায় পরিবারজুড়ে। শোকাচ্ছন্ন অভিনেতা নাকি আগামী বেশ কিছু কাজ আপাতত স্থগিত রেখেছেন।
advertisement
শাশ্বত নিউজ18 বাংলাকে বলেন ‘‘বাবার পর মা-ও চলে গেলেন। জীবনে যে কত বড় শূন্যতার সৃষ্টি হল, এইসব ক্ষতি ভাষায় প্রকাশ করা যায় না।’’
advertisement
অঞ্জলিদেবীর প্রয়াণে গভীর শোকাহত তাঁর দুই ছেলে শাশ্বত চট্টোপাধ্যায়, শুভদীপ চট্টোপাধ্যায়, পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায় এবং শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় এবং নাতনিরা। মহুয়া এবং শর্মিষ্ঠার মতো শুভেন্দু-জায়াও নিজেকে লাইমলাইট থেকে অনেকটাই দূরে রেখেছিলেন চিরকাল।
advertisement
২০০৭-এর ৫ জুলাই বাংলা সিনেমার আঙিনায় স্থায়ী শূন্যস্থান তৈরি করে চলে গিয়েছিলেন টলিউডের অন্যতম সপুরুষ, দক্ষ অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। আজ তাঁর সঙ্গিনীও চিরঘুমের দেশে চলে গেলেন তাঁরই মতো।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saswata Chatterjee Mother Death: সামান্য চোট থেকে...! মায়ের সৎকার করে শোকস্তব্ধ শাশ্বত চট্টোপাধ্যায়! যা বললেন, চোখে জল আসবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement