advertisement

বাবা নবাব, তবে এখনও অটোয় চড়েন বলি-নায়িকা সারা আলি খান, ভাইরাল ভিডিও

Last Updated:
#মুম্বই: নবাবি খানদানি কায়দায় বেড়ে ওঠা ৷ শরীরে দৌঁড়চ্ছে নবাবি রক্ত ৷ বাবা পতৌদির নবাব সইফ আলি খান ৷ মা নামী অভিনেত্রী অমৃতা সিং ৷ নিজেও বলিউডে এসেছেন কিছুদিন হল ৷
আর বলিউডে এসেই পর পর দুটি হিট সিনেমা বলিপ্রেমীদের উপহার দিয়েছেন সারা আলি খান ৷ ‘কেদারনাথ’-এ সারার অভিনয় প্রশংসা দর্শক থেকে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷ অন্যদিকে, রণবীর সিং-এর সঙ্গে সিম্বায় চুটিয়ে অভিনয় করেছেন সইফ-কন্যা ৷ সব মিলিয়ে সারার এখন বৃহস্পতি তুঙ্গে ৷ এমনটা হলে নাকি তারকাদের মাথা ঘুরে যায় ৷ ইতিহাস নাকি তেমনটাই বলছে ৷
advertisement
View this post on Instagram

@saraalikhan95 #SaraAliKhan snapped at juhu #today #mumbai #yogenshah @yogenshah_s

A post shared by yogen shah (@yogenshah_s) on

advertisement
advertisement
তবে এমনটা নাকি হয়নি সারার ক্ষেত্রে ৷ এখনও নাকি মাঝে মধ্যেই অটোয় চেপে দিব্যি নিজের গন্তব্যস্থলে পৌঁছে যান এই বলি অভিনেত্রী ৷ আর সামনে এল এমনই একটি ভিডিও ৷ যেখানে সারাকে অটোয় চেপে জিমে আসতে দেখা গিয়েছে ৷ সঙ্গে ছিলেন বিখ্যাত সেলেব্রিটি স্টাইলিস্ট তনয়া ঘাবরি ৷ পাপারাৎজিদের ক্যামেরায় গোটা ঘটনাটাই ধরা পড়ে ৷ আর সেই ভিডিওই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ পাপারাৎজিদের দেখে সারা মিষ্টি হেসে তাঁদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন -‘‘আপনারা কি করে জানলেন আমি এখানে আসছি?’’
advertisement
View this post on Instagram
Her reaction. Watch till the end A post shared by Sara Ali Khan (@saraalikhan_daily) on
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবা নবাব, তবে এখনও অটোয় চড়েন বলি-নায়িকা সারা আলি খান, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement