advertisement

‘বাংলার কাজে লাগতে চাই’, নবান্নে এসে দিদিকে বললেন সঞ্জয় দত্ত !

Last Updated:

ফের শহরে সঞ্জয় দত্ত ৷ তবে এবার কোনও সিনেমার শ্যুটিংয়ে নয় ৷ একেবারেই ব্যক্তিগত কাজে এসেছেন তিনি ৷ আর কলকাতায় পা

#কলকাতা: শহরে সঞ্জয় দত্ত ৷ তবে এবার কোনও সিনেমার শ্যুটিংয়ে নয় ৷ একেবারেই ব্যক্তিগত কাজে এসেছেন তিনি ৷ আর কলকাতায় পা রাখতেই, সঞ্জয় দত্তের গাড়ি ছুটল সোজা নবান্নে ! দিদির সঙ্গে সাক্ষাৎ করেই কলকাতায় দিন শুরু করলেন বলিউডের মুন্নাভাই !
‘যাদু কি ঝাপ্পি’ নয়, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বাংলায় ‘দিদি’ডেকে মু্ন্নাভাই নিলেন আর্শীবাদ৷ আর মুখে উজ্জ্বল হাসি মিশিয়ে দিদিকে জানালেন ‘থ্যাঙ্ক ইউ’ ৷
সোমবার বিকেল ৫টা নাগাদ নবান্নে পা রাখলেন বলিউডের সঞ্জয়বাবা ৷ প্রায় আধঘণ্টা ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠলেন তিনি ৷ নবান্নে মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঞ্জয় দত্ত জানালেন, ‘এই সাক্ষাৎ একেবারেই ব্যক্তিগত ৷ দিদিকে ধন্যবাদ জানিয়েছি ৷ আর্শিবাদ নিয়েছি ৷ পরিণীতির সময় কলকাতায় এসেছিলাম ৷ এবার কলকাতাকে দেখে মনে হল, অনেকটাই বদলে গিয়েছে ৷ দিদি খুব ভালো কাজ করছেন ৷ শুধু কলকাতার জন্য নয় ৷ পুরো বাংলা জুড়েই তিনি রয়েছেন৷ ’
advertisement
advertisement
সঞ্জয় দত্ত আরও বললেন, ‘সংশোধনাগারে থাকা কয়েদিদের পুনর্বাসনের জন্য কাজ করতে চাই৷ তাই নিয়ে দিদির সঙ্গে কথা হয়েছে ৷ শুধু তাই নয়, নভেম্বরে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসার জন্য দিদি আমাকে আমন্ত্রণ জানিয়েছে ৷ আমি আসব ৷ দিদিকে কথা দিয়েছি ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বাংলার কাজে লাগতে চাই’, নবান্নে এসে দিদিকে বললেন সঞ্জয় দত্ত !
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement