advertisement

Sandhya Mukherjee : মুক্তিযুদ্ধে গীতশ্রীর অবদান ভুলবে না ওপার বাংলা

Last Updated:

সঙ্কটে বার বার তিনি পাশে দাঁড়িয়েছেন ওপার বাংলার৷ (Sandhya Mukherjee’s role in the liberation war of Bangladesh)

কলকাতা : সুরের মায়াজাল বাধা মানে না সীমান্তের বেড়াজালের৷ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ জয় করেছিল ওপার বাংলাকেও৷ সীমান্ত ছাপিয়ে তাঁর সুরে উদ্বেলিত হয়েছে বাঙালি৷ সঙ্কটে  তিনি পাশে দাঁড়িয়েছেন ওপার বাংলার৷ (Sandhya Mukherjee’s role in the liberation war of Bangladesh)
মুক্তিযুদ্ধের সময় এ পার বাংলার যে শিল্পীরা পদ্মাপারের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের মধ্যে অগ্রণী ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়৷ বিনা পারিশ্রমিকে অনুষ্ঠানে গান পরিবেশন করেছিলেন তিনি৷ যুদ্ধ বিপন্ন ওপার বাংলা এবং তার মানুষের পাশে দাঁড়াতে৷
১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যখন কারামুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরলেন, তখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ধ্বনিত হয়েছিল ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়’৷ সুধীন দাশগুপ্তের সুরে আবিদুর রহমানের কথায় এই গান গীতশ্রীর কণ্ঠে অসম্ভব জনপ্রিয় হয়েছিল৷
advertisement
advertisement
আরও পড়ুন : নবীন প্রজন্মের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ, তাঁর প্রজন্মজয়ী সুরের আনন্দঝর্নায় সিঞ্চন অনন্ত
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ প্রতিষ্ঠার নেপথ্যেও উল্লেখযোগ্য সক্রিয় ভূমিকা ছিল প্রয়াত বর্ষীয়ান শিল্পীর৷ এই বেতার কেন্দ্র থেকেই সম্প্রচারিত হয়েছিল গানটি৷ পরবর্তীতে ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন গীতশ্রী৷ স্বাধীন বাংলাদেশে যে কয়েক জন শিল্পী এ পার বাংলা থেকে গিয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায় অন্যতম৷
advertisement
আরও পড়ুন : প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, গভীর শোকজ্ঞাপন শেখ হাসিনার
গীতশ্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শোকবার্তায় তাঁর উল্লেখ, ‘‘উপমহাদেশে গানের মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে৷’’ প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন শেখ হাসিনা৷ তাঁর শোকস্তব্ধ পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sandhya Mukherjee : মুক্তিযুদ্ধে গীতশ্রীর অবদান ভুলবে না ওপার বাংলা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement