advertisement

Samantha Ruth Prabhu : চার বছরের দাম্পত্যে ইতি টানার পর সামান্থা এ বার হৃষিকেশে বিটলস আশ্রমে

Last Updated:

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ছুটি কাটাচ্ছেন হৃষিকেশে (Rishikesh)

মুম্বই: সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ছুটি কাটাচ্ছেন হৃষিকেশে (Rishikesh) ৷ তিনি গিয়েছিলেন মহাঋষি মহেশ যোগী আশ্রমে ৷ এই আশ্রমের জনপ্রিয় পরিচয় ‘বিটলস আশ্রম’ (Beatles Aashram) বলে ৷ অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর বন্ধু তথা ডিজাইনার মডেল শিল্পা রেড্ডি ৷
তাঁর বেড়ানোর ছবি শেয়ার করেছেন সামান্থা ৷ ছবির সঙ্গে লিখেছেন, ‘‘ একদিন যেখানে বিটলস দাঁড়িয়ে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে আমি ৷ আমি মহাঋষি মহেশ যোগীর আশ্রমে ৷ এখানেই তাঁরা ‘ট্রান্সসেন্ডাল মেডিটেশন’ অনুশীলন করেছিলেন ৷ লিখেছিলেন তাঁদের বিখ্যাত গানগুলির মধ্যে কিছু গান’’ ৷
advertisement
advertisement
চলতি মাসের গোড়ায় বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন সামান্থা এবং নাগা চৈতন্য ৷ তাঁরা বিয়ে করেছিলেন ২০১৭ সালে ৷ সামাজিক মাধ্যমে সামান্থা লিখেছিলেন, ‘‘ আমাদের সকল শুভার্থীদের প্রতি ৷ বহু চিন্তাভাবনার পর আমি এবং চৈতন্য ঠিক করেছি স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আলাদা পথে পা রাখব ৷ এক দশকের বেশি সময় ধরে বন্ধু থাকতে পেরে আমরা ভাগ্যবান ৷ এই বন্ধুত্ব ছিল আমাদের সম্পর্কের ভিত্তি৷ আমরা বিশ্বাস করি, এই বিশেষ বন্ধন আমাদের মধ্যে সব সময় থাকবে ৷’’
advertisement
সামান্থা রুথ প্রভুকে এর পর দেখা যাবে ‘কাথুভাকুলা রেন্ডু কড়াল’ এবং ‘শকুন্তলম’ ছবিতে ৷ সম্প্রতি তাঁর ডিজিটাল বিনোদন জগতে অভিষেক ঘটেছে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ সিরিজে ৷ সিরিজে ‘রাজি’-র ভূমিকায় তাঁর অভিনয় মন জয় করেছে দর্শকদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Samantha Ruth Prabhu : চার বছরের দাম্পত্যে ইতি টানার পর সামান্থা এ বার হৃষিকেশে বিটলস আশ্রমে
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement