advertisement

বলিউডে নতুন জুটি বাঁধছেন সলমন-পূজা, ছবির শ্যুটিং শুরু এবছরই

Last Updated:

নতুন অভিনেত্রীদের সুযোগ দেওয়ার জন্য বেশ পরিচিত সল্লু মিঞাঁ।

#মুম্বই: আবারও খবরের শিরোনামে সলমন খান। এবারে তিনি গাঁটছড়া বাঁধছেন পূজা হেগড়ের সঙ্গে। সব ঠিক থাকলে আগামী বছরের ঈদেই মুক্তি পাবে তাঁদের নতুন ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি'।
নতুন অভিনেত্রীদের সুযোগ দেওয়ার জন্য বেশ পরিচিত সল্লু মিঞাঁ। তবে এবারে তিনি যার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সেই পূজা হেগড়ে অবশ‍্য আগেও কাজ করেছেন বলিউড এবং দক্ষিণী ছবিতে। প্রথমবার পূজাকে দেখা যায় হৃতিকের সঙ্গে মহেঞ্জোদারো ছবিতে। এরপর অক্ষয় কুমারের সঙ্গেও হাউসফুল-৪ ছবিতে কাজ করেন পুজা। সেই পূজাই এবার সলমনের বিপরীতে।
advertisement
advertisement
রূপে যে তাঁকে টেক্কা দেওয়া মুশকিল তা বেশ বোঝা গিয়েছিল মহেঞ্জোদারোতেই। কাজের নিরিখেও যে তিনি কম যান না তাও টের পাওয়া গিয়েছিল হাউসফুল ৪-এ । বলিউডে এটি হবে তাঁর তৃতীয় ছবি। এই ছবির প্রযোজক সাজিদ নাদিওয়ালার আবার বেশ ভরসা রয়েছে পূজার ওপরে। তার মতে পূজা এবং সলমন দারুণ জুটি হতে চলেছে। ব্যস্ত সলমন এই ছবির শ্যুটিং শুরু করবেন এই বছরের শেষের দিকে। এই ছবির কাজ শেষ করেই হাত দেবেন ‘কিক-২’-এর শ্যুটিং-এ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে নতুন জুটি বাঁধছেন সলমন-পূজা, ছবির শ্যুটিং শুরু এবছরই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement