advertisement

Viral Video: সলমনের পরিবারের গোপন ছবি ফাঁস, ভাইয়ে-ভাইয়ে এ কী কাণ্ড! তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: খান পরিবারের তিন ভাই একফ্রেমে৷ এমন বিরল মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া৷ পুরো কালো রঙের পোশাকে দেখা গিয়েছে বার্থ ডে বয়কে৷ ভাই সলমনের গলা জড়িয়ে তিনতলা কেট কাটছেন আরবাজ৷ ঝড়ের গতিতে এই ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

মুম্বই: বলিউড অভিনেতা সলমন খানকে নিয়ে ভক্তদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে থাকে৷ খান পরিবারের ব্যক্তিগত সবটা জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ গত ৪ অগাস্ট ৫৬ বছরে পা রেখেছেন সলমন খানের বড় দাদা আরবাজ খান৷ অভিনেতার জন্মদিনের দিন ধামাকাদার পার্টির আয়োজন করা হয়েছিল খান পরিবারে৷ সম্প্রতি জন্মদিন পার্টির অন্দরের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
খান পরিবারের তিন ভাই একফ্রেমে৷ এমন বিরল মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া৷ পুরো কালো রঙের পোশাকে দেখা গিয়েছে বার্থ ডে বয়কে৷ ভাই সলমনের গলা জড়িয়ে তিনতলা কেট কাটছেন আরবাজ৷ পাশে দাঁড়িয়ে রয়েছেন ভাই সোহেল৷ সাদা রঙের থিম কেক কাটছেন আরবাজ৷ ঝড়ের গতিতে এই ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
আরবাজের জন্মদিনের দিন ধামাকাদার পার্টির দেখা গিয়েছিল সলমন খানকে৷ এদিন ভাইয়ের জন্মদিনে বিশেষ পোশাকে দেখা গিয়েছিল সলমনকে৷ কালো টি-শার্ট ও ধূসর জ্যাকেটের সঙ্গে প্রিন্টেড গোলাপি রঙের প্যান্ট পরেছিলেন ভাইজান, সঙ্গে ম্যাচিং কালো প্যান্ট৷
advertisement
পার্টিতে যাওয়ার আগে পাপারাৎজিদের জন্য পোজও দেন অভিনেতা৷ সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই নানা মন্তব্যে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতা৷ অনেকেই মন্তব্যে বলেছেন বার্বি থেকে অনুপ্রাণিত প্যান্ট নাকি? এই মুহূর্তে বিগ বস ওটিটি ২-সঞ্চালনা করছেন সলমন খান৷ এছাড়াও টাইগার থ্রি- ছবিতে দেখা যাবে ভাইজানকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: সলমনের পরিবারের গোপন ছবি ফাঁস, ভাইয়ে-ভাইয়ে এ কী কাণ্ড! তুমুল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement