advertisement

‘এবার থেকে কম কথা বলব’: সলমন খান

Last Updated:

সলমনের ‘ধর্ষণ’ মন্তব্য নিয়ে গোটা দুনিয়া তোলপাড় ৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সলমনকে নিয়ে বচসা, বিতর্কের শেষ নেই ৷

#মুম্বই: সলমনের ‘ধর্ষণ’ মন্তব্য নিয়ে গোটা দুনিয়া তোলপাড় ৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সলমনকে নিয়ে বচসা, বিতর্কের শেষ নেই ৷ সলমনকে ‘ছিঃ ছিঃ’ বলতে ব্যস্ত আট থেকে আশি ৷ এমনকী, সলমনের হয়ে গোটা দুনিয়ার কাছে ট্যুইট করে ক্ষমাও চেয়েছেন সলমন পিতা সেলিম খানও ৷ ক্ষমা চেয়েছেন সলমনের দুই ভাই আরবাজ ও সোহেল ! বলিউড থেকে সলমনের পাশে দাঁড়িয়েছেন সুভাষ ঘাই, নওয়াজুদ্দিন সিদ্দিকি ! কিন্তু এত কিছুর পরেও, খোদ সলমন কিন্তু ক্ষমাও চাননি, আবার মুখও খোলেননি এতদিন ৷ তবে এবার বললেন সলমন ৷ যা বললেন তা নিয়ে ফের জমা হয়েছে নতুন বিতর্ক !
সম্প্রতি আইফা পুরস্কারের জন্য মাদ্রিদে উড়ে গিয়েছেন সলমন খান ৷ সেখানেই সংবাদমাধ্যমের কাছে সলমন মুখ খুললেন ‘ধর্ষণ’ মন্তব্য নিয়ে, তবে সোজাসুজি নয় বরং রসিকতার রং লাগিয়ে সল্লু মিয়াঁ ফের পড়লেন বিতর্কের ঝড়ে !
আইফা পুরস্কারে প্রথম দিনে সলমন স্পষ্ট জানালেন, ‘আমি এবার থেকে কম কথা বলব ৷ যতটা প্রয়োজন ততটাই ৷ কারণ বারবার আমার কথা ভুলভাবে ছড়িয়ে যাচ্ছে ৷ যেটা বলতে চাই না, সেটাই হয়ে যাচ্ছে ৷ এর থেকে ভালো কম কথা বলাই ৷ কম কথা বললে, অন্তত কথার মানে পালটে যাবে না ৷ ’
advertisement
advertisement
তবে একথা বলেও, বিতর্কের হাত থেকে ছাড়া পাননি সল্লু ৷ ন্যাশনাল কমিশন ফর উইম্যান সলমনের ‘ধর্ষণ’ মন্তব্যে জন সমক্ষে ক্ষমা চাওয়ার প্রশ্ন তুলেছেন ৷ সলমনের এই উক্তি কখনই ক্ষমা প্রর্দশন নয় বলেই মনে করছে অনেকেই !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘এবার থেকে কম কথা বলব’: সলমন খান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement