advertisement

সলমনের বাড়ির সামনে জন্মদিনের ভিড়ে এলোপাথাড়ি লাঠি পুলিশের, দেখুন ভিডিও

Last Updated:

সলমনকে এক ঝলক ভাল করে দেখতে ধাক্কাধাক্কি শুরু করেন অনুরাগীরা। চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে।

#মুম্বই: ২৭ ডিসেম্বর। সলমন খানের জন্মদিন। মধ্যরাত থেকেই শুরু হয়েছিল উদযাপন। প্রত্যেক বারের মতো এ বছরও সারা দিন ধরে অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন অভিনেতার বাসভবনের সামনে। 'ভাইজান'কে শুধু একটি বার দেখা, ইচ্ছা এটুকুই। সেই ইচ্ছাপূরণও হল। দেখা দিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় এসে হাত নাড়লেন সলমন। আর তাতেই বাধ ভাঙে উচ্ছ্বাস।
সলমনকে এক ঝলক ভাল করে দেখতে ধাক্কাধাক্কি শুরু করেন অনুরাগীরা। চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে। পরিস্থিতি সামাল দিতে তাই লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
advertisement
advertisement
চলতি বছরেই লরেন্স বিষ্ণোইয়ের থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন। অভিনেতার সুরক্ষার কথা মাথায় রেখে তাই এ বার তাঁর বাড়ির সামনে জনসমাগমে নিষেধ করা হয়েছিল। কিন্তু বিশেষ দিনে সলমন শুভেচ্ছা জানাতে উপস্থিত হন অসংখ্য অনুরাগী। তাঁদের সঙ্গে দেখা করতেই বাড়ির বারান্দায় আসেন সলমন। তখনও কড়া নিরাপত্তা মুড়ে রেখেছিল তাঁকে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনের বাড়ির সামনে জন্মদিনের ভিড়ে এলোপাথাড়ি লাঠি পুলিশের, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement