advertisement

পাকিস্তানের সঙ্গে যারা যুদ্ধ চাইছেন তাঁদের বর্ডারে পাঠানো হোক: সলমন খান

Last Updated:

ইদেই মুক্তি পাবে সলমনের নতুন ছবি ‘টিউবলাইট’ ৷ আর সেই ছবির প্রচার নিয়েই ব্যস্ত সলমন খান ৷ কখনও রিয়্যালিটি শোতে যাচ্ছেন, তো কখনই রাজপথে নেমে যাচ্ছেন অটো, সাইকেলে ৷

#মুম্বই: ইদেই মুক্তি পাবে সলমনের নতুন ছবি ‘টিউবলাইট’ ৷ আর সেই ছবির প্রচার নিয়েই ব্যস্ত সলমন খান ৷ কখনও রিয়্যালিটি শোতে যাচ্ছেন, তো কখনই রাজপথে নেমে যাচ্ছেন অটো, সাইকেলে ৷ তবে এরই মধ্যে সলমন পড়লেন বিতর্কে ৷ কাশ্মীরকে নিয়ে ভারত-পাকিস্তান টেনশনে সম্পর্কে মন্তব্য করে শিবসেনার কড়া নজরে পড়লেন সলমন খান ৷
সম্প্রতি মুম্বইয়ে টিউবলাইট ছবির প্রচারে সলমন খান ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সোজাসুজি মন্তব্য করে জানালেন, ‘যাঁরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চাইছেন, তাঁদেরকে বর্ডারে পাঠানো উচিত ! ’
সলমনের কথায়, ‘যখনই যুদ্ধ হয়, তখনই দুই সীমানার বহু মানুষেরই প্রাণ যায় ৷ তাই যুদ্ধের পথ অনুসরণ কখনই সঠিক হতে পারে না !’
advertisement
তবে সলমনের সাংবাদিক বৈঠক শেষ হতে না হতেই, বিতর্কে জড়িয়ে পড়লেন সলমন খান ৷ শিবসেনা সমর্থক অরবিন্দ সাওয়ান্ত জানিয়েছেন, ‘সলমনের এই উক্তি একেবারেই মেনে নেওয়া যায় না ৷ সলমন কেন বার বার নিজের মন্তব্যে সীমানা ছাড়িয়ে কথা বলেন!’
advertisement
‘সুলতান’-এক শ্যুটিং শেষ হওয়ার আগেই কবীর খানের নতুন ছবির জন্য সাইন করে ফেলেছিলেন সলমন ৷ ছবির নাম ‘টিউবলাইট’ ! আর এই ছবিতে সলমন একেবারেই থাকছেন না বিন্দাস দাবাং সুলতান চরিত্রে ! বরং এই ছবিতে সলমনকে দেখা যাবে একেবারেই সাধারণ এক মানুষের চরিত্রে ৷ যে কিনা সব কিছুই শেখে দেরিতে ! এরকমই এক গল্প নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক কবীর খান ৷
advertisement
কবীর খান জানিয়েছেন, ‘টিউবলাইট একটা প্রেম কাহিনি যা তৈরি হয়েছে ১৯৬৩ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ৷ আর সলমন খানের চরিত্রটি একটি চীনা মেয়ের প্রেমে পড়বে !’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাকিস্তানের সঙ্গে যারা যুদ্ধ চাইছেন তাঁদের বর্ডারে পাঠানো হোক: সলমন খান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement