advertisement

Rupankar Bagchi : কেকের পরিবারের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশ! অশ্রুবিহ্বল চোখে রূপঙ্করের সাংবাদিক সম্মেলন

Last Updated:

Rupankar Bagchi : কেকে-র পরিবারের কাছে নিঃশর্ত দুঃকপ্রকাশ করলেন তিনি। পাশাপাশি জানান, সেই বিতর্কিত লাইভ ভিডিও তিনি ফেসবুক থেকে ডিলিট করেছেন।

কেকের পরিবারের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশ! অশ্রুবিহ্বল চোখে রূপঙ্করের সাংবাদিক সম্মেলন
কেকের পরিবারের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশ! অশ্রুবিহ্বল চোখে রূপঙ্করের সাংবাদিক সম্মেলন
#কলকাতা: জনপ্রিয় গায়ক কেকে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাংলার গায়ক রূপঙ্কর বাগচী। আর তার কিছুক্ষণের মধ্যেই প্রয়াত হন কেকে। কেকে-র অনুরাগীরা তার পর থেকেই রূপঙ্করকে একের পরে এক বাক্যবাণে বিঁধেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চলছে ট্রোলিং ও সমালোচনা। এমনকি তাঁর স্ত্রী-কেও নাকি খুনের হুমকি পেতে হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এসে অবশেষে মুখ খুললেন রূপঙ্কর। কেকে-র পরিবারের কাছে নিঃশর্ত দুঃকপ্রকাশ করলেন তিনি। পাশাপাশি জানান, সেই বিতর্কিত লাইভ ভিডিও তিনি ফেসবুক থেকে ডিলিট করেছেন।
এদিন স্বস্ত্রীক রূপঙ্কর বলেন, "প্রথমেই প্রয়াত কেকে-র পরিবারের কাছে দুঃখপ্রকাশ করছি। বিগত কয়েদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার যে ভিডিওটি ভাইরাল সেটি আমি ডিলিট করলাম। কেকে আজ যেখানেই থাকুন ঈশ্বর যেন ওঁকে শান্তিতে রাখেন।"
এর পরেই রূপঙ্কর গত তিনদিনের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন। তিনি বলছেন, "আমার সঙ্গীতজীবনে এরকম বিভীষিকার মুখোমুখি আমাকে হতে হবে, ওড়িশায় বসে তৈরি করা একটি ভিডিও এমন পরিস্থিতি তৈরি করবে যা আমার গোটা পরিবারকে এমন অবস্থায় ফেলে দেবে, হুমকি এসেই যাবে আমার স্ত্রীর ফোনে আমি ভাবিনি।"
advertisement
advertisement
রূপঙ্কর আরও বলছেন, "গায়ক হিসেবে দেশে বিদেশে এত লক্ষ্য লক্ষ্য মানুষের ভালবাসা পেয়েছি। তাদের আবেগ অনুভব করেছি এত বছর ধরে গায়ক হিসেবে। স্বীকৃতি পেয়েছি নানা স্তরে। মুহূর্তের অসতর্কতা যে এমন মারমুখী আবেগ বয়ে আনবে ভাবিনি. এত ঘৃণা, এত আক্রোশ, এত বিরুদ্ধতা। অনেকটাই তৈরি হল আমার বক্তব্য আমি ঠিক মতো বলতে না পারায়।"
advertisement
এছাড়াও রূপঙ্কর জানিয়েছেন, তাঁর কেকের প্রতি কোনও ব্যক্তিগত বিদ্বেষ নেই। তাঁর কথায়, "আমি শুধু কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম বাঙালি গায়কদের জন্যও আপনারা এরকম দরদ দেখান।" সেদিন ভিডিওতে রূপঙ্কর আরও কয়েকজন বাঙালি শিল্পীদের নাম নিয়েছিলেন যেমন রূপম ইসলাম, অনুপম রায়, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য। তাঁদের নাম নেওয়ার আগে অনুমতি নেওয়া উচিত ছিল বলেও জানান গায়ক।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupankar Bagchi : কেকের পরিবারের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশ! অশ্রুবিহ্বল চোখে রূপঙ্করের সাংবাদিক সম্মেলন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement