advertisement

Rupam Islam-Arijit Singh: প্রথম বার জুটি বাঁধছেন রূপম-অরিজি‍ৎ! জানিয়ে দিলেন দুই তারকা, তৈরি হচ্ছে ইতিহাস

Last Updated:

Rupam Islam-Arijit Singh: অনুরাগীদের জন্য আরও একটি সুখবর নিয়ে এলেন দুই শিল্পী। বুধবার একটি ভিডিও ফেসবুক পোস্ট করে রূপম জানান, খুব শীঘ্রই অরিজিতের কাজ করবেন তিনি।

একসঙ্গে কাজ করবেন রূপম এবং অরিজিৎ
একসঙ্গে কাজ করবেন রূপম এবং অরিজিৎ
কলকাতা: গত শনিবার এক ইতিহাসের স্বাক্ষী থেকেছিল শহর। দুই শিল্পীর যুগলবন্দি চাক্ষুষ করার সুযোগ পেয়েছিলেন সঙ্গীতপ্রেমীরা। সুরে সুরেই যেন জীবন্ত হয়েছিল নস্টালজিয়া।
শনিবার গোটা কলকাতা শহরই যেন পৌঁছে গিয়েছিল অ্যাকোয়াটিকার ওয়াটার পার্কে। কারণ অরিজিৎ সিংয়ের লাইভ। মঞ্চে নানা গানের মাঝে অরিজিৎ তাঁর প্রিয় 'রকস্টার' রূপম ইসলামকে সম্মান জানিয়ে গাইলেন, 'আরও একবার চলো ফিরে যাই', 'একলা ঘর আমার দেশ'। দর্শকাসনে ছিলেন রূপম স্বয়ং। আবেগ সামাল দিতে পারেননি তিনিও। অনুজের সঙ্গে গলা মিলিয়েছিলেন অগ্রজ।
advertisement
advertisement
রূপম জানিয়েছিলেন, সেই প্রথম তাঁদের সামনাসামনি সাক্ষাৎ। আর প্রথম সাক্ষাতেই সঙ্গী তাঁদের গান।
এ বার অনুরাগীদের জন্য আরও একটি সুখবর নিয়ে এলেন দুই শিল্পী। বুধবার একটি ভিডিও ফেসবুক পোস্ট করে রূপম জানান, খুব শীঘ্রই অরিজিতের কাজ করবেন তিনি। রূপমের পাশেই গিটার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল অরিজিৎকে।
advertisement
রূপম বলেন, "অনেক দিন ধরে আমাদের কথা ছিল যে, আমরা একসঙ্গে পাশাপাশি দাঁড়াব। এবং অবশেষে হয়তো একসঙ্গে কাজও করব।" রূপম জানান, সেই কনসার্টের পর অনেকেই জানতে চেয়েছিলেন, তাঁরা একসঙ্গে কাজ করবেন কি না। এ বার অনুরাগীদের ইচ্ছাপূরণের জন্যই জুটি বাঁধছেন দুই তারকা।
কাজের ঘোষণার মাঝেই গিটারে রূপমের গানের সুর তুললেন অরিজিৎ। গুনগুনিয়ে উঠলেন রূপমও। তবে কাজ নিয়ে এখনই বিশেষ খোলসা করে বললেন না দুই তারকা। তবে দু'জনের যুগলবন্দির খবরে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupam Islam-Arijit Singh: প্রথম বার জুটি বাঁধছেন রূপম-অরিজি‍ৎ! জানিয়ে দিলেন দুই তারকা, তৈরি হচ্ছে ইতিহাস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement